ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

বুকে নিয়ে কৃষ্ণগহ্বর

কামাল হোসেন
শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২   ২৫৩ বার পঠিত
বুকে নিয়ে কৃষ্ণগহ্বর

ছেলেটার বিজ্ঞানের উপর প্রচন্ড ঝোঁক

আজকাল কৃষ্ণগহ্বর নিয়ে মেতেছে।
সে নাকি সব গ্রাস করে নেয়।
সেখানে সব কিছুই হারিয়ে যায়।
কোনো একসময় নাকি পৃথিবীও সেখানে হারিয়ে যাবে।
আমি শুধু শুনি আর অপলক চেয়ে থাকি।
কি করে বোঝাই,এমন একটা কৃষ্ণগহবর আমার বুকেও আছে।
যেখানে সমস্ত স্বপ্ন,সুখ,আশা-ভালবাসা হারিয়ে গেছে কাউকে না জানিয়েই।
শুধু দুঃখ আর বঞ্চনা ছাড়া…
সময়ের হাত ধরে আয়ুর গন্ডি পেরিয়ে
একদিন বিস্মৃতির অতলে চলে যাবো।
মহাকালের বুকে হয়তো চিন্হও রবে না।
যে আমি অমরত্বের লোভে
গৃহত্যাগী জোসনার নিমন্ত্রণকে উপেক্ষা করেছিলাম।
সেই আমি আজ জানলাম,সময় আসলে কারুরই নয়।
ক্ষয়ে যাওয়া মানুষ
অপেক্ষা আর উপেক্ষায় নিঃশেষিত হয় বারংবার
বুকে নিয়ে কৃষ্ণগহবর।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa