ঢাকা
২৪ জুলাই ২০২৬
শিরোনাম
তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার গুরুদাসপুরে মসজিদের জায়গা দখলে রেখেছেন আইনজীবী মুসল্লীদের দুর্ভোগ
Advertise with us

‘আমাদের লড়াইটা ভারতের সঙ্গে’

ক্রীড়া প্রতিবেদক
শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২   ৪৪১ বার পঠিত
‘আমাদের লড়াইটা ভারতের সঙ্গে’

আগামীকাল ১ অক্টোবর থেকে সিলেটের মাটিতে শুরু হতে যাচ্ছে নারী এশিয়া কাপের আসর। উদ্বোধোনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ থ্যাইল্যান্ড। তবে থাইল্যান্ডকে নিয়ে আপাতত চিন্তার কিছু দেখছেন না নারী দলের হেড কোচ একেএম মাহমুদ ইমন। কোচের নজর ভারতের বিপক্ষে লড়াইয়ে।

আগামীকাল প্রথম ম্যাচে মাঠে নামার আগে আজ শুক্রবার গণমাধ্যমে কথা বলেছেন প্রধান কোচ মাহমুদ ইমন। এসময় সাংবাদিকদের তিনি জানান, থাইল্যান্ড নয় বরং অন্য দলগুলোকে নিয়ে চিন্তা করছে তার দল। প্রত্যেক বিভাগে ভালো করার দিকেও এসময় জোর দিয়েছেন কোচ।

এ বিষয়ে ইমন বলেন, ‘আমরা বাছাই পর্বে এই (থাইল্যান্ড) দলের সঙ্গে ভালো ক্রিকেট খেলেছি। আমাদের দল আর যে পর্যায়ে আছে তাতে আমি মনে করি না থাইল্যান্ডকে নিয়ে ভাবতে হবে। আমরা এখন অন্য দলকে নিয়ে চিন্তা করছি। যেহেতু আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আমাদের প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। প্রত্যেক বিভাগে ভালো করতে হবে। আমাদের সাথে লড়াইটা হচ্ছে ভারতের। ওদের উন্নতিটা অনেক ভালো। আমরাও চাচ্ছি ওদের সঙ্গে তাল মিলিয়ে খেলতে, তাতে আমাদের দেশের ক্রিকেটটাই আগাবে।’

ইমন আরো যোগ করেন, ‘প্রস্তুতি অনুযায়ী আমরা সেরা প্রস্তুতি নিয়ে এসেছি। টি-টোয়েন্টি সংস্করণে আমরা হোম ভেন্যুতে একটা জাতীয় ক্রিকেট লিগ শেষ করেছি, তারপর আবার আবুধাবিতে বিশ্বকাপ বাছাইপর্ব খেলেছি। এছাড়া আবহাওয়া পরিস্থিতি সব কিছু মিলিয়ে আমাদের প্রস্তুতিটা ভালো আছে। অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি আমাদের নতুন খেলোয়াড় যারা আছে তারাও প্রস্তুতি অনুযায়ী খেলতে পারলে ইন শা আল্লাহ আমরা ভাল কিছু করতে পারব।’

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa