ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

গুরুদাসপুরে জাল নোট প্রতিরোধে সচেতনতা মুলক ওয়ার্কশপ অনুষ্ঠিত

বার্তা ডেস্ক.
বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২   ১১৭ বার পঠিত
গুরুদাসপুরে জাল নোট প্রতিরোধে সচেতনতা মুলক ওয়ার্কশপ অনুষ্ঠিত

নাটোরের গুরুদাসপুরে জালনোট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় গুরুদাসপুর উপজেলা মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার উদ্যোগে ও সোনালী ব্যাংক লিঃ গুরুদাসপুর শাখার সহযোগিতায় এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

সোনালী ব্যাংক গুরুদাসপুর শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সোনালী ব্যাংক চাঁচকৈড় শাখার ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান রাসেল এর সঞ্চালনায় ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন নাটোর -৪ আসনের সাংসদ ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর উপপরিচালক এ.এম হায়দার, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর সহকারী পরিচালক মোঃ শাহিনুর ইসলাম, এছাড়া স্থানীয় সকল ব্যাংকের ব্যাবস্থাপক ও অন্যান্য ব্যাংক কমকর্তা-কর্মচারী, শিক্ষক, ব্যাবসায়ী, সাংবাদিকসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জাল টাকা চেনার পদ্ধতি, জাল টাকার কুফল ও প্রভাব সম্পর্কে জন সাধারণকে অবহতিকরণসহ সচেতনতামুলক আলোচনা করেন।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa