ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

গুরুদাসপুরে জেলা বিএনপির আহবায়ক প্রয়াত আমিনুল হকের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অধ্যাপক সাজেদুর রহমান সাজ্জাদ
রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২   ৩৬২ বার পঠিত
গুরুদাসপুরে জেলা বিএনপির আহবায়ক প্রয়াত আমিনুল হকের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাটোরের গুরুদাসপুর পৌর ওলামা দলের আয়োজনে জেলা বিএনপির আহবায়ক প্রয়াত আমিনুল হকের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার শেষ বিকালে সাবেক সংসদ সদস্য অধ্যাপক এম মোজাম্মেল হকের বাসভবনে ওই শোক সভা অনুষ্ঠিত হয় ।

আয়োজকসুত্রে জানা গেছে,প্রয়াত আমিনুল হক নাটোর জেলা বিএনপিকে সংগঠিত করতে বিশেষ ভুমিকা পালন করেন। মৃত্যুর পুর্বমুহুর্ত পর্যন্ত তিনি জাতীয়তাবাদী শক্তিকে একত্রিত করে রাজপথে গনতান্ত্রিক আন্দোলনে সাহসী ভুমিকা রেখেছিলেন । তাঁকেসহ গনতন্ত্র ও সাধারণ মানুষের ভোটাধিকার ফেরানোর আন্দোলনে যারা শাহাদৎ বরণ করেছেন সবার রুহের মাগফেরাত কামনা করতেই ওই আয়োজন বলেন জানান আয়োজকরা ।

পৌর ওলামা দলের সভাপতি হাজী আনিসুর রহমানের সভাপতিত্বে ওই শোক ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নাটোর ৪ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক এম মোজাম্মেল হক ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এম মোজাম্মেল হক প্রয়াত আমিনুল হক দলের দুর্দিনে যে অবদান রেখেছেন সেটা স্বরণ করে বলেন,এই সময়ে ভেদাভেদ ভুলে ঐক্যের কোন বিকল্প নেই । সম্মিলিত শান্তিপুর্ন আন্দোলনের মাধ্যমে দেশনেত্রীর মুক্তি সম্ভব । আগামী নির্বাচনে দ্রব্যমুল্যের যাতাকলে পিষ্ঠ গনমানুষ বিএনপিকে ক্ষমতায় আনতে মুখিয়ে আছে। সাধারন মানুষের চোখের ভাষা মনের কথা অনুধাবন করে তাদের একত্রিত করে জোরদার আন্দোলনের মাধ্যমে আগামীতে ভোটাধিকার ফিরিয়ে বিএনপি ক্ষমতায় আসবে বলেও তিনি দাবী করেন ।

আবুল কালাম আজাদ ও আব্দুল মান্নানের সঞ্চালনায় অন্যদের মধ্যে পৌর বিএনপির সি.সহসভাপতি নাজমুল করিম নজু,চাপিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামসুল হক, বিএনপি নেতা ওবায়দুল হক,শফিকুল ইসলাম শরিফ,বজলুর রশীদ,শরিফুল ইসলাম ভোলা,সবুজ বিশ্বাস লালন,সানোয়ার হোসেন,রবিউল , করিম,আব্দুল খালেক, জিয়াউল হক জিয়া,মুঞ্জু সর্দার প্রমুখ উপস্থিত ছিলেন ।

শোক সভায় উপজেলা,পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নবীণ প্রবীন উল্লেখযোগ্য নেতা-কর্মি উপস্থিত ছিলেন ।

শোকসভায় গুরুদাসপুর বড়াইগ্রামসহ গনতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্বরনে বিশেষ দোয়া করা হয়। শেষে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয় ।

উল্লেখ্য- আমিনুল হক ৪ সেপ্টেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃস্বাস ত্যাগ করেন । তিনি নাটোর চেম্বার অব কামার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি । তিনি এফবিসিসিআইয়ের ও কমার্স ব্যাংকের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন । তিনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন । এ ছাড়া তিনি নাটোর থেকে প্রকাশিত দৈনিক জনদেশের প্রকাশক ছিলেন ।

 

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa