ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

গুরুদাসপুরে নিষিদ্ধ জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস

অধ্যাপক সাজেদুর রহমান সাজ্জাদ
বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০২২   ১৮৮ বার পঠিত
গুরুদাসপুরে নিষিদ্ধ জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস

নাটোরের গুরুদাসপুরে চলনবিল,আত্রাই নদী ও এর শাখা নদী অঞ্চলে অভিযান চালিয়ে আনুমানিক ১৪ লাখ টাকার নিষিদ্ধ জাল উদ্ধার করে ধ্বংস করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাাসন ও মৎস বিভাগ,থানাপুলিশ যৌথভাবে ওই অভিযান পরিচালনা করে। অভিযানে স্বেচ্ছাসেবকরা সহযোগিতা করেন। সন্ধ্যায় জালগুলো আগুন দিয়ে পুরিয়ে ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসনসুত্রে জানা গেছে, প্রতিবছর এ সময় চলনবিলে পানি কমতে থাকে। সে পানি নদী ও শাখা নদী দিয়ে প্রবাহিত হতে থাকলে পানির সাথে প্রচুর দেশীয় মাছ দেখা দেয়। এক শ্রেনীর অসাধু ও প্রভাবশালী ব্যাক্তি নদী ও শাখা নদীতে বাঁশ চাটাই দিয়ে কৃত্তিম স্ত্রোত সৃষ্টি করে মাছ শিকার করে। এতে মা মাছসহ সবধরনের জলজ প্রানী ধরা পরে। পানি নামতে বাঁধাসৃষ্টি হয় বলে চলনবিলে নির্ধারিত সময়ে ফসল উৎপাদন বাধাগ্রস্থ হয়। মাছ,জলজপ্রানী রক্ষা ও নির্ধারিত সময়ে শষ্যভান্ডার খ্যাত চলনবিলে ফসল উৎপাদনের লক্ষ্যে সোঁতিগুলো উচ্ছেদ ও জাল ধ্বংস করা হয়েছে।

মৎস্য কর্মকর্তা মোঃ মহিদুল ইসলাম বলেন, উপজেলার আত্রাই ও আত্রাই নদীর বিভিন্ন শাখা ও চলনবিল অঞ্চলে প্িরতদিন অবৈধ চায়না জাল, সোঁতি জাল, কারেন্ট জাল, বাদাই জাল দিয়ে মা ও পোনা মাছ শিকার করা হচ্ছিলো। আমাদের অভিযান অব্যাহত থাকলেও কিছু অসাধু ব্যক্তি আইন লঙ্ঘন করে মা ও পোনা মাছ শিকার করছিলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বলেন, অভিযানে আনুমানিক ১৪ লাখ টাকা মূল্যের ধরনের নিষিদ্ধ জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। নদীর স্বাভাবিক পানি প্রবাহে বাঁধা সৃষ্টিকারী সোঁতিজাল দিয়ে মাছ শিকার করার সরঞ্জাম গুলোও ধ্বংস করা হয়েছে। নদী ও চলনবিলের স্বাভাবিক পানি প্রবাহ, মা ও পোনা মাছ শিকার বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa