ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

গুরুদাসপুরে প্রান্তিক কৃষকরা পেল বীজ ও সার 

অধ্যাপক সাজেদুর রহমান সাজ্জাদ
বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২   ২২২ বার পঠিত
গুরুদাসপুরে প্রান্তিক কৃষকরা পেল বীজ ও সার 

নাটোরের গুরুদাসপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারন অধিদপ্তর ওই কৃষি উপকরণ বিতরন করে।

আয়োজক সুত্রে জানাগেছে,চলতি অর্থ বছরের কৃষি প্রনোদনার আওতায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর ৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে মাসকালাইয়ের বীজ,পটাশ ও ডিএপি সার বিতরণ করা হয়েছে। কৃষক প্রতি ৫ কেজি মাসকালাই বীজ, ৫ কেজি পটাশ ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

বিতরন অনুষ্টানে নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন,কৃষকরাই দেশের প্রকৃত বীর। তাদের শ্রমে ঘামে আমাদের সবার মুখের অন্ন জোটে। বর্তমান কৃষকবান্ধব সরকার কৃষকদের সবধরনের সুবিধাসহ তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মুল্য নিশ্চিত করেছে।

এসময় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি ও কৃষি কর্মকর্তা মো. হারুনর রশিদ ,কৃষি  সম্প্রসারন কর্মকর্তা মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa