ঢাকা
২১ জুলাই ২০২৬
Advertise with us

গুরুদাসপুরে ছাত্রী ধর্ষক প্রধান শিক্ষকের গ্রেপ্তার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

সাজেদুর রহমান সাজ্জাদ
মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২   ৩০৯ বার পঠিত
গুরুদাসপুরে ছাত্রী ধর্ষক প্রধান শিক্ষকের গ্রেপ্তার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

“একজন শিক্ষক শত পিতার সমান,সেই শিক্ষক ধর্ষক হলে জাতির অপমান ”হাতে এমন লেখা প্লেকার্ড নিয়ে ছাত্রী ধর্ষক প্রধান শিক্ষকের গ্রেপ্তার ও বিচার দাবীতে রাস্তায় প্রতিবাদ মুখর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,অভিভাবক, ছাত্রীর স্বজন, নারীসহ এলাকার সকল শ্রেনী পেশার মানুষ। তাঁরা মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে অভিযুক্তের বিচার দাবি করেন।

নাটোরের গুরুদাসপুরের নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদ নিজ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীকে ১ অক্টোবর শনিবার অপহরণ করে নিরুদ্দেশ হয়। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে ওই প্রধান শিক্ষক ও তার সহযোগী দুই ভাই ফেরদৌস আহম্মদ ও ফেন্সি আহম্মদের নামে গুরুদাসপুর থানায় অপহরনের অভিযোগ দেন। পরদিন সকালে গুরুদাসপুর থানা পুলিশ ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করতে পারলেও অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

জানাগেছে,সোমবার (৩ অক্টোবর) বিকাল ৫ টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের সামনের নাজিরপুর-গুরুদাসপুর রাস্তায় দাড়িয়ে ওই মানববন্ধন করেন তাঁরা। অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এলাকাবাসী ও স্বজনরা মানব বন্ধন শেষে বিক্ষোভ প্রদর্শন করেন।

মানববন্ধনে ভুক্তভোগীর ছাত্রীর চাচা আফসার আলী ও জহুরুল ইসলাম,আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম শরিফ,ফুফু রাজেদা বেগম,চাচি আম্বিয়া বেগম,রতন আলী,হনুফা বেগম,মর্জিনা বেগম,মোজাম্মেল হোসেন বক্তব্য রাখেন। মানব বন্ধন শেষে সড়কেই বিক্ষোভ মিছিল করে ন্যায় বিচারের দাবী করে বক্তারা জানান,লম্পট প্রধান শিক্ষক ফিরোজের ন্যাক্কারজনক ঘটনায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তিনি শিক্ষক সমাজের সম্মানে আঘাত করেছেন। একজন শিক্ষকের কাছে জাতি এমনটা প্রত্যাশা করে না।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানান,ভুক্তভোগী ছাত্রীকে দ্রুততম সময়ে উদ্ধার ও তার ডাক্তারী পরিক্ষা সম্পন্ন করে আদালতের মাধ্যমে জবানবন্দি নথিভুক্ত করা হয়েছে। আদালতে ওই ছাত্রী জানিয়েছেন তাঁকে জোর করে অপহরণ করে তাঁর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার দৈহিক সম্পর্ক স্থাপন করা হয়েছে। আসামীদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহেদুজ্জামান মুঠোফোনে জানান,শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কারো বিরুদ্ধে ফৌজদারী মামলা হলে বিধি অনুসারে তিনি সাময়িক বহিস্কার হবেন। মামলা নিস্পত্তি বা নিরপরাধ প্রমানিত না হওয়া পর্যন্ত তিনি প্রতিষ্ঠানে ফিরতে পারবেন না। অভিযুক্ত ওই শিক্ষককে ইতিমধ্যেই কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

 

 

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa