ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

গুরুদাসপুরে কৃষি প্রনোদনা পেলেন পেয়াজ চাষিরা  

সাজেদুর রহমান সাজ্জাদ
বুধবার, ১৯ অক্টোবর ২০২২   ২৫২ বার পঠিত
গুরুদাসপুরে কৃষি প্রনোদনা পেলেন পেয়াজ চাষিরা  

দেশে পেয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নাটোরের গুরুদাসপুরে ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা প্রশাসনের সহযোগীতায় বুধবার(১৯ অক্টোবর)সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপকারভোগী চাষিদের মধ্যে ওই উপকরণগুলো বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসসুত্রে জানা গেছে,চলতি অর্থ বছরে গ্রীস্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ-সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষককে ১ কেজি পেঁয়াজ বীজ,২০ কেজি ডিএপি সার,২০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।

এছাড়াও বালাই নাশক,শ্রমিক মজুরি ও সেচ বাবদ বিকাশের মাধ্যমে ২ হাজার ৮০০ টাকা সরকারী সহযোগীতা পাবেন। এজন্য কৃষকদের জনপ্রতি ৮ হাজার টাকা করে মোট ৭ লাখ ২০ হাজার টাকার ওই সরকারি সহায়তা দেওয়া হয় ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কুদ্দুস। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন,ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ,কৃষি কর্মকর্তা মো. হারুনর রশীদ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য আলহাজ আব্দুল কুদ্দুস বলেন,-“বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। শেখ হাসিনা সরকার সব সময়ই কৃষি খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন। কৃষি উৎপাদন বৃদ্ধিতে প্রণোদনাসহ সবধরনের সহযোগীতা অব্যাহত রেখেছেন। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে কৃষকের কোনো কিছুতে কোন ঘাটতি হবেনা।”

 

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa