ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

সাংসদ আব্দুল কুদ্দুস আবারও করোনা আক্রান্ত

সাজেদুর রহমান সাজ্জাদ
শনিবার, ০১ অক্টোবর ২০২২   ১৮০ বার পঠিত
সাংসদ আব্দুল কুদ্দুস আবারও করোনা আক্রান্ত

আবারও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। তাঁর একমাত্র পুত্র আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে নিজের ফেসবুকে পেইজের একটি স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস তার স্ট্যাটাসে জানান,আমার আব্বু আবারো“কোভিড পজিটিভ”ডাক্তারের পরামর্শে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পবিত্র জুম্মার দিনে সকলের কাছে তিনি তাঁর বাবার সুস্থ্যতা এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া চান।

আব্দুল কুদ্দুস (জন্ম: ৩০ অক্টোবর ১৯৪৬) নাটোর-৪ আসনের সংসদ সদস্য। তিনি পঞ্চম, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। সপ্তম সংসদে তিনি মৎস্য ও পশু সম্পদ প্রতিমন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০১৯ সালের একাদশ সংসদের সংসদ সদস্য হিসেবে তিনি শপথবাক্য পাঠ করেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চলনবিল অধ্যুষিত বিলসা গ্রামে জন্মগ্রহন করেন। তিনি রাজশাহী কলেজের নির্বাচিত ভিপি ছিলেন এবং বৃহত্তর রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকত্তোর ডিগ্রি অর্জন করেছেন। মুক্তিযুদ্ধ পরবর্তীতে ভারতে ট্রেনিং নিয়ে মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার ও সংগঠকের ভূমিকা পালন করেন।
উল্লেখ্য ৭৬ বছর বয়স্ক সংসদ সদস্য আব্দুল কুদ্দুস গত বছরের ১৭ ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে করোনা টিকার প্রথম ডোজ নিয়ে পর্যায়ক্রমে বুষ্টার ডোজ সম্পন্ন করেও করোনা আক্রান্ত হলেন।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa