ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

অতিরিক্ত ৬ ডিআইজিকে বদলি

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২   ১৪৯ বার পঠিত
অতিরিক্ত ৬ ডিআইজিকে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদায় ছয়জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর ২০২২) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ঢাকায় কর্মরত পাঁচজন ও সিলেটের একজন অতিরিক্ত ডিআইজির (অতিরিক্ত উপ-পুলিশ মহাপরির্দশক) পদোন্নতি হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ঢাকায় কর্মরত তাপসুন নাসরীনকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি, জেসমিন বেগমকে পুলিশ সদর দপ্তরে (টিআর), হামিদা পারভীনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার, শামসুন্নাহারকে পুলিশ সদর দপ্তরে ও শাহজাদা মো. আসাদুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট করা হয়েছে। পাশাপাশি সিলেটের অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার করা হয়েছে।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa