ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

গুরুদাসপুরে বিপন্ন প্রজাতির পাখি উদ্ধার ও অবমুক্ত

সাজেদুর রহমান সাজ্জাদ
বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২   ২৬৬ বার পঠিত
গুরুদাসপুরে বিপন্ন প্রজাতির পাখি উদ্ধার ও অবমুক্ত

নাটোরের গুরুদাসপুরে বিপন্ন প্রজাতির একটি পাতি সরালী ও দুইটি সাদা বাটান পাখি উদ্ধার করে অবমুক্ত করেছেন ডা.আমিরুল ইসলাম সাগর। বৃহস্পতিবার শেষ বিকেলে একটি বেসরকারী ক্লিনিকের ছাদে পাখিগুলো অবমুক্ত করা হয়। আর পাখি উদ্ধার করে দেয়া এক ভ্যান চালককে পুরস্কৃত করা হয়েছে।
জানা যায়, উপজেলার চাঁচকৈড় হাজেরা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ও পরিবেশকর্মী ডা.আমিরুল ইসলাম সাগরকে উপজেলার খুবজীপুর ইউনিয়নের ভ্যান চালক শামীম আহমেদ ফোনে তার বাড়ির সামনে বিরল প্রজাতির ৩টি পাখি বিক্রির খরব জানান। পরে ডাক্তার সাগর ব্যস্ততার কারনে ভ্যান চালককে পাখিগুলো উদ্ধার ও শিকারীকে আটক করতে বলে। এছাড়াও পাখিগুলোকে উদ্ধার করলে তাকে টাকা পুরস্কারের ঘোষনা দেন।
পরে ভ্যানচালক পাখি শিকারীর গতিবিধি লক্ষ্য করতে থাকলে শিকারী পাখিগুলো ফেলে পালিয়ে যায়। পাখিগুলোকে উদ্ধার করে ভ্যান চালক শামীম ডাক্তার সাগরের কাছে নিয়ে এলে ক্লিনিকের ছাদে পাখিগুলো অবমুক্ত করা হয়। ভ্যান চালককে পুরস্কৃত করা হয়েছে বলেও জানা গেছে।
ডা.সাগর জানান, ছোট বেলা থেকেই তিনি পাখি প্রেমী। তিনি পরিবেশ কর্মীও। নিজের ভালোলাগা ও দায়িত্ববোধ থেকেই তিনি পাখিগুলো উদ্ধার করে অবমুক্ত করেন।

 

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa