ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

জনগন বিএনপির টেক ব্যাক বাংলাদেশ শ্লোগান বাস্তবায়নের সুযোগ দেবে না-ড.হাছান মাহমুদ

সাজেদুর রহমান সাজ্জাদ
মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২   ৩০৯ বার পঠিত
জনগন বিএনপির টেক ব্যাক বাংলাদেশ শ্লোগান বাস্তবায়নের সুযোগ দেবে না-ড.হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন.‘শেখ হাসিনার নেতেৃত্বে বদলে যাওয়া বাংলাদেশে ছেড়া কাপড় পড়ে খাদ্যের জন্য মানুষকে রাস্তায় দেখি না। শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের উন্নত সমৃদ্ধ আধুনিক স্বনির্ভর ডিজিটাল বাংলাদেশের গ্রাম আজ শহরে পরিনত হয়েছে। জনগন বিএনপির শ্লোগান টেক ব্যাক বাংলাদেশ শ্লোগান বাস্তবায়নের সুযোগ কোন দিন দেবে না। ঐক্যবদ্ধ আওয়ামীলীগ আগামী নির্বাচনে পুনরায় ক্ষমতায় এসে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে।’নাটোরের গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথাগুলো বলেছেন।

মঙ্গলবার বার(১৫ নভেম্বর) সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ দলীয় নেতা-কর্মীর পদচারনায় মুখরিত হয়ে ওঠে। সকাল ১১ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,পায়রা মুক্তি,বেলুন উড়িয়ে সম্মেলনের শুভ সুচনা করেন কেন্দ্রীয়,জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

দীর্ঘ ৮ বছর পর নাটোরের গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ৪ জন সভাপতি ও ৯ জন সাধারণ সম্পাদক প্রার্থীর মধ্যে এ্যাড.আনিসুর রহমানকে সভাপতি ও আব্দুল মতিনকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়েছে। তবে সভাপতি প্রার্থী ও পৌর মেয়র ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছেন।

কমিটি ঘোষনার পরপরই গুরুদাসপুর উপজেলা আ.লীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ও পৌর মেয়রের নেতৃত্বে তার অনুসারীরা সম্মেলনস্থল ত্যাগ করে। তারা পকেট কমিটি,অর্থিক লেন-দেনের কমিটি মানি না মানবো না বলে শ্লোগান নিয়ে চাঁচকৈড় অভিমুখে চলে যান।

বিকাল ৪ টার দিকে পৌর মেয়র শাহ নেওয়াজ আলী তাঁর বাসায় সংবাদ সম্মেলন করে ঘোষিত কমিটিকে অবাঞ্চিত ঘোষনা করেন। তিনি অভিযোগ কনে বলেন,‘সদ্য ঘোষিত কমিটি দিয়ে স্বাধীনতা বিরোধী শক্তির অপরাজনীতি প্রতিহত করা সম্ভব নয়। ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন কিংবা তার পরিবারের কোন সদস্য আওয়ামী লীগের কোন পদে ছিলোনা। সভাপতি আনিসুর রহমানও দলীয় কর্মকান্ডে সক্রিয় ছিলেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে তিনি ঘোষিত কমিটি স্থগিত করে ত্যাগী,কর্মিবান্ধব,আওয়ামী পরিবারের সন্তানদের হাতে সভাপতি সম্পাদকের গুরুদায়িত্ব অর্পনের দাবী জানান।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন,সাংগঠনিক সম্পাদক ও বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সুজা,জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান,খুবজীপুর ইউপির সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম,আলী আজগার,জামাল উদ্দিন প্রমুখ।

সম্মেলন উদ্বোধন করবেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ড.হাছান মাহমুদ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন,তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মদ পলক,সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল,জেলা কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান,কেন্দ্রীয় কমিটির ডা.রোকেয়া সুলতানা,নুরুল ইসলাম ঠান্ডু,বেগম আকতার জাহান,প্রফেসার মেরিনা জাহান,কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি প্রমুখ।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা করেন ঘোষিত কমিটি দ্রুত পুর্নাজ্ঞ কমিটি গঠনের মাধ্যমে দলকে সুসংগঠিত করতে কাজ করবে। বিরোধী শক্তির অপ-রাজনীতি প্রতিহত করতে ভুিমকা রাখবে।

 

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa