ঢাকা
২১ জুলাই ২০২৬
Advertise with us

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন

অধ্যাপক সাজেদুর রহমান সাজ্জাদ
বুধবার, ১৬ নভেম্বর ২০২২   ১৯২ বার পঠিত
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন

নাটোরের গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার সকাল ১১ টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্তরে এই শ্রদ্ধা নিবেদন করেন।

জানাগেছে, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের নেতৃত্বে দলীয় নেতা-কর্মী সাথে নিয়ে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর নিরাবতা পালন শেষে বিশেষ দোয়া করা হয়।

দীর্ঘ ৮ বছর পর গত মঙ্গলবার গুরুদাসপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করেন।

শ্রদ্ধা নিবেদন সময় নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসসহ উপজেলা,পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা, ভ্রাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa