ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

লালপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২   ১২৫ বার পঠিত
লালপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

নাটোরের লালপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে অসিম কুমার (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সোমবার (৭ নভেম্বর ২০২২) রাতে উপজেলার ওয়ালিয়া (পালপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের ধীরেন পালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে অসিম কুমার নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন প্রথমে ধুপইল সার্জিক্যাল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, অসীম কুমারের স্ত্রী কিছুদিন পূর্বে তাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে তিনি মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন। তাঁর কারনে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa