ঢাকা
১৫ জুলাই ২০২৬
Advertise with us

নাজিম উদ্দিন স্কুলের ফলাফল প্রকাশ,পুরস্কার বিতরনী ও অভিভাবক সমাবেশ

সাজেদুর রহমান সাজ্জাদ
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২   ৪৩৯ বার পঠিত
নাজিম উদ্দিন স্কুলের ফলাফল প্রকাশ,পুরস্কার বিতরনী ও অভিভাবক সমাবেশ

‘ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পর আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আগামীর শিক্ষানবিশ তরুন ও যুব সমাজকে অগ্রনী ভুমিকা রাখতে হবে। সে লক্ষ্যে আধুনিক প্রযুক্তি নির্ভর সোনার বাংলাদেশে সোনার মানুষ হিসাবে গড়ে উঠতে লেখাপড়ার বিকল্প নেই। যাদের হাতে আগামীর বাংলাদেশ তাদের যোগ্য করে গড়তে শিক্ষকদের আন্তরিক হতে হবে। তার আগে অভিভাবকদের সচেতন ও সন্তানদের প্রতি যত্নবান হতে হবে।’


নাটোরের গুরুদাসপুর পৌরশহরের ঐতিহ্যবাহী প্রবীন বিদ্যাপিঠ চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ,পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ বক্তারা ওই কথাগুলো বলেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টায় প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রতিষ্ঠান চত্তরে ফলাফল প্রকাশ,পুরস্কার বিতরন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,গুরুদাসপুর পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ আলী। অন্যদের মধ্যে রোজী মোজাম্মেল মহিলা (অনার্স) কলেজের সাবেক অধ্যক্ষ ইব্রাহীম হোসেন,প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ জয়নাল আবেদীন,চলনবিল প্রেসক্লাবের সভাপতি এমএম আলী আক্কাছ, শিক্ষাবীদ ও প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য সাজেদুর রহমান সাজ্জাদ,কাউন্সিলর রাশিদুল ইসলামসহ সুধীজন ও বিপুল সংখ্যক অভিভাবক সদস্য উপস্থিত ছিলেন।

সিনিয়র শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)জালাল উদ্দিন শুক্তি’র সার্বিক ব্যবস্থাপনায় ওই অনুষ্ঠানে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনী পর্যন্ত প্রতিটি শ্রেনীর সেরা ১০জনকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া স্কুল সেরা,নিয়মিত উপস্থিতি,শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক,নিয়মানুবর্তি শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

 

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa