র্যালি,আলোচনাসভা ও কেক কাটার মধ্যে দিয়ে নাটোরের গুরুদাসপুরে এশিয়ান টেলিভিশনের ১০ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান তানিমের নেতৃত্বে বুধবার (১৮ জানুয়ারী) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গুরুদাসপুর প্রেসক্লাব কার্যালয়ে এসে শেষ হয়। পরে গুরুদাসপুর প্রেসক্লাবের সভাপতি দিল মোহাম্মদের সভাপতিত্বে আলোচনাসভা শেষে ১০ পাউন্ড ওজনের কেক কেটে ১০ম বর্ষপূর্তি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি)মেহেদি হাসান শাকিল। অন্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান আলাল শেখ, বীরমুক্তিযোদ্ধা ফারুক হোসেন,রবিউল করিম,প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাজেম আলী মলিন,পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম সবুজ, উপজেলার সকল গণমাধ্যমকর্মী,রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা এশিয়ান টেলিভিশনের অবদান তুলে ধরে বলেন,জনপ্রিয় এ স্যাটেলাইট চ্যানেলটি দেশ ও জাতীর উন্নয়নচিত্র তুলে ধরছে। সাধারণ মানুষের কথা সহজভাবে উপস্থাপন করছে। তারা এ টিভির সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।