ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

প্রয়াত সাংসদ মোজাম্মেল হক স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাজেদুর রহমান সাজ্জাদ
বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩   ৪৭৬ বার পঠিত
প্রয়াত সাংসদ মোজাম্মেল হক স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাটোর-৪(গুরুদাসপুর বড়াইগ্রাম) আসনের প্রয়াত সাংসদ মোজাম্মেল হকের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় (২৫ জানুয়ারি)তাঁর নিজস্ব জায়গায় নিজের গড়া রোজী মোজাম্মেল মহিলা কলেজ ক্যাম্পাসে ওই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ মোঃ মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ পুত্র ব্যারিস্টার আবুহেনা মোস্তফা কামাল রঞ্জু। মরহুমের জীবন ও কর্ম তুলে ধরে বক্তব্য রাখেন প্রতিষ্টানের উপাধ্যক্ষ আবুল কালাম, সহকারী অধ্যাপক এ এইচ এম একরামুল হক,রুহুল করিম আব্বাসী তুহিন, প্রভাষক জয়নাল আবেদীন দুলাল, মোঃ মাজেম আলী মলিন, মো. আব্দুস সামাদ, ছায়েমা চৌধুরী প্রমুখ।

বক্তারা জানান, মোজাম্মেল হক খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রী কলেজ, রোজী মোজাম্মেল মহিলা কলেজ, গুরুদাসপুর চক্ষু হাসপাতাল,আহমেদপুর মোজাম্মেল হক বিদ্যালয়সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি এডাবের সাবেক পরিচালক ছিলেন। বিএনপির সাবেক এই এমপি তার নির্বাচনী এলাকার উন্নয়নমুখী কার্যক্রমের পাশাপাশি তিনি দলকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের পাশে থেকে সক্রিয় ভূমিকায় রাজনৈতিক জীবন কাটিয়েছিলেন।

এসময় মরহুমের স্বজন,সুধীজন,শিক্ষার্থী,শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী উপস্থিত ছিলেন। পরে প্রয়াত সংসদ সদস্যসহ কলেজ প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট সকলের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন গুরুদাসপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মোঃ জহুরুল ইসলাম।

উল্লেখ্য-নাটোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক এম মোজাম্মেল হক ১২ জানুয়ারী বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয গুরুদাসপুর পৌরসদরের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি ২০০১ সালে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিন দফা জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

 

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa