ঢাকা
১৬ জুলাই ২০২৬
Advertise with us

গুরুদাসপুরে অগ্নি নির্বাপক প্রদর্শন ও মহড়া অনুষ্ঠিত

সাজেদুর রহমান সাজ্জাদ
রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩   ২৬৪ বার পঠিত
গুরুদাসপুরে অগ্নি নির্বাপক প্রদর্শন ও মহড়া অনুষ্ঠিত

অগ্নিকান্ড ও যে কোনও দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের যানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় নাটোরের গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিস ও সিভির ডিফেন্সের যৌথ উদ্যোগে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কাছিকাটা বাজারে ওই মহড়া অনুষ্ঠিত হয়।
আয়োজক সুত্রে জানাগেছে,শুস্ক মৌসুমে অগ্নিকান্ডের ঘটনা সাধারণত বেশি হয়ে থাকে। আগুন লাগলে কিভাবে তা নেভানো যায় সে বিষয়ে জনসাধারনের সঠিক ধারনা নেই। আগুন নেভানোর সহজ কৌশল সম্পর্কে জনগনকে অবহিত করতে এমন মহড়ার আয়োজন বলে জানা গেছে। মহড়ায় গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার ষ্টেশনের ২ জন কর্মকর্তা ১২ জন ফায়ার ফাইটার সদস্য অংশ গ্রহন করেন।
গুরুদাসপুর ফায়ার ষ্টেশনের কর্মকর্তা শহিদুল ইসলাম জানান,অগ্নি নির্বাপক মহড়া তাদের চলমান কর্মকান্ডের অংশ। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিমাসে এমন অন্তত ৫টি মহড়া তারা করে থাকেন। অগ্নিকান্ডসহ জরুরি অবস্থায় করনীয় সম্পর্কেও এ মহড়ায় ধারনা দেয়া হচ্ছে। অগ্নিকান্ড সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ও সবার কাছে ফায়ার ষ্টেশনের মুঠো ফোন নম্বর পৌছে দেয়ার লক্ষ্যে ওই প্রদর্শনি বিশেষ কাজে লাগবে।
বনপাড়া ফায়ার ষ্টেশনের কর্মকর্তা আকরামুল হোসেন বলেন, গ্যাস সিলিন্ডার সহ যে কোন অগ্নিকান্ডের ঘটনা ঘটলে বিচলিত না হয়ে কি ভাবে আগুন নিভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ অগ্নি নির্বাপক মহড়া করা হয়ে থাকে।
ওই মহড়ায় কাছিকাটা বাজারের ব্যবসায়ী,স্কুল কলেজের শিক্ষার্থী,জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যাক্তিবর্গ,সুধীজনসহ সর্বসাধারণ উপস্থিত ছিলেন।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa