ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

গুরুদাসপুরের প্রাণীসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহ শুরু

সাজেদুর রহমান সাজ্জাদ
শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩   ৩৫৯ বার পঠিত
গুরুদাসপুরের প্রাণীসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহ শুরু

নাটোরের গুরুদাসপুরে র‌্যালী,আলোচনা সভা,খামারী সমাবেশের মধ্যদিয়ে প্রাণীসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহ শুরু হয়েছে। উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের উদ্যোগে শনিবার সকালে বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা প্রাণীসম্পদ চত্তরে প্রদর্শনী, আলোচনা সভা ও খামারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবনী রায়ের সভাপতিত্বে “স্মার্ট লাইভস্টক,স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে উদ্বোধন শেষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন,যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি এমপি কন্যা কেহেলা কুদ্দুস মুক্তি,ভাইস চেয়ারম্যান আলাল শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি,পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম সবুজ প্রমুখ। এসময় খামারী,বীরমুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি,সাংবাদিক,শিক্ষার্থী,রাজনীতিবীদ,সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিরা প্রদর্শনীতে অংশ নেয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
আয়োজকসুত্রে জানা গেছে, প্রদর্শনীর ৪০টি স্টলে ৩টি শ্রেনীতে খামারীরা তাদের উন্নত জাতের গরু,মহিষ, ঘোড়া,ছাগল-ভেড়া,দুম্বা,গাড়ল,কবুতর,খরগোশ,হাঁস-মুরগিসহ গৃহপালিত নানা ধরনের প্রাণি প্রদর্শন করছেন। প্রদর্শনী শেষে বড়প্রানী,মাঝারী,পাখি ও প্রযুক্তি শ্রেনীর সেরা ৯জনকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে।
ছাগল খামারী মতিউর রহমান বলেন,উপজেলার সেরা সেরা গরু,ছাগল,ভেড়াসহ বিভিন্ন প্রজাতীর পশু-পাখি নিয়ে খামারীরা প্রদর্শনীতে অংশ নিয়ে থাকে। এগুলো দেখে নতুন খামারীরা উৎসাহিত হন। প্রতিবছর তিনি প্রদর্শনীতে অংশ নিয়ে থাকেন। এবছর তিনি তোতাপুরী জাতের ২টি ছাগল নিয়ে এসেছেন।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন জানান, প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর লক্ষ্য নতুন নতুন খামারী সৃষ্টি,বেকার যুবকদের আত্ম-কর্মসংস্থান এবং মাংস,দুধ,ডিমে দেশকে স্বনির্ভর করা। সপ্তাহব্যাপী কর্মসুচীর মধ্যে রয়েছে শোভাযাত্রা,আলোচনা সভা,প্রাণীসম্পদ বিষয়ক সেবা ক্যাম্প(বিনামূল্যে চিকিৎসা সেবা, টিকা ও পর্রামশ প্রদান),স্কুল ফিডিং (ডিম ও দুধ),উন্নত জাতের প্রাণীর প্রদর্শনী,খামারী সমাবেশ,সেরা খামারী নির্বাচন,পুরস্কার এবং সনদ বিতরন।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa