ঢাকা
২১ জুলাই ২০২৬
Advertise with us

মামলা দিয়ে হয়রানীর অভিযোগে সংবাদ সম্মেলন

সাজেদুর রহমান সাজ্জাদ
রবিবার, ১২ মার্চ ২০২৩   ২১৯ বার পঠিত
মামলা দিয়ে হয়রানীর অভিযোগে সংবাদ সম্মেলন

নাটোরের গুরুদাসপুরে এক কৃষক পরিবাররকে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে কাবিল হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মামলার পর থেকে ওই কৃষক পালিয়ে বেড়াচ্ছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চলনালী গ্রামে।
এই ঘটনার প্রতিবাদ ও হয়রানীমূলক মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়ে ভুক্তভোগী পরিবারটির পক্ষে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। রোববার দুপুরে কৃষক মুন্নাফ হোসেনের বাড়িতে তাঁর মেয়েরা ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সেখানে উপস্থিত ছিলেন ভুক্তভোগী কৃষক মুন্নাফ হোসেনের ছয় মেয়ে বড়ভাই হাজি আব্দুল জলিলসহ প্রতিবেশি নারীরা। মুন্নাফের মেয়ে সুমী বলেন, তাঁদের কোন ভাই নেই বৃদ্ধ বাবাকে নিয়ে তাঁদের সংসার। নিজেদের জমি লিজ দেওয়া টাকায় সংসার চালান তাঁদের বৃদ্ধ বাবা। এখন হয়রানীমূলক মামলায় পালিয়ে বেড়াতে হচ্ছে তাঁদের বৃদ্ধ বাবাকে। এই মামলায় ১০-১২জন অজ্ঞাত আসামী থাকার কারনে তাঁদের চাচাতো- জেঠাত ভাইয়েরাও বাড়ি ছাড়া। এখন পরিবারের নারীরা উৎকণ্ঠায় দিন টাকাতে হচ্ছে।
মুন্নাফের বড় ভাই আব্দুল জলিল অভিযোগ করে বলেন, উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গরামপুর গ্রামের বাসিন্দা কাবিল হোসেন তাঁর ছোট ভাইয়ের ৫ বিঘা জমি ১৭ হাজার টাকা বিঘা চুক্তিতে লিজ নিয়ে সেখানে পেয়ারার বাগান করেছিলেন। বছর শেষ হয়ে গেলেও লিজের ৪ লাখ ৮৫ হাজার পরিশোধ করেননি তিনি। উপরন্ত বাগান থেকে নিয়মিত পেয়ারা সংগ্রহ করে তা বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কাবিল হোসেন।
গত শুক্রবারও কাবিল হোসেনের ছেলে শাওন ইসলাম পেয়ারা সংগ্রহ করতে বাগানে এসেছিল। এসময় কাবিল হোসেনকে ডেকে এনে লিজের টাকা পরিশোধ করে পেয়ারা সংগ্রহ করতে বলা হয়েছিল শাওনকে।
এক পর্যায়ে শাওনকে বাড়িতে ডেকে এনে বসিয়ে রেখে তার বাবা কাবিল হোসেনকে হাজির করতে বলা হয়েছিল। শাওনের মা আরজিনা বেগম তাঁর ছেলেকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন। উদ্দেশ্যমূলক এ মামলাটি প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারটি।
জমি লিজ গ্রহিতা কাবিল হোসেন মুঠোফোনে দাবি করে বলেন, ‘ দুই বছর ফলন বিপর্যয়ের কারনে সময়মত লিজের টাকা পরিশোধ করতে পারেননি তিনি। ওই টাকার জন্যই তাঁর ছেলেকে শিকলে বেঁধে নির্যাতন করেন মুন্নাফ হোসেন ও তাঁর ভাতিজারা। ন্যায় বিচার পেতেই স্ত্রী আরজিনাকে দিয়ে থানায় মামলা করিয়েছেন তিনি।
মামলা দায়েরের তথ্যটি নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, মামলাটি তদন্তনাধীন রয়েছে।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa