ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

গুরুদাসপুরে দু’টি ব্রীজ নির্মান কাজের উদ্বোধন

সাজেদুর রহমান সাজ্জাদ
রবিবার, ২১ মে ২০২৩   ৩০৪ বার পঠিত
গুরুদাসপুরে দু’টি ব্রীজ নির্মান কাজের উদ্বোধন

নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়নের পিপলায় ৯৯.০৬ মিটার দীর্ঘ এবং বিয়াঘাট ইউনিয়নের বিলহরিবাড়ী(হরদমা)নদীতে ৭৫.০৬ মিটার দুটি ব্রীজ নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (২১মে) সকাল ৯ টা ও ১১ টায় নির্মান কাজের উদ্বোধন করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)অফিসসুত্রে জানাগেছে,স্থানীয়দের দীর্ঘদিনের দাবিতে ১৭কোটি ৪৩লাখ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এটি নির্মান হলে দুই ইউনিয়নের অন্তত ১০ গ্রামের মানুষের পারাপারের ভোগান্তির অবসান হবে।
ব্রীজ নির্মান কাজের উদ্বোধন শেষে পিপলা মাদ্রাসা মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান শাকিল। এতে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা আ.লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস।
তিনি বলেন, বলেন,বাংলাদেশ আওয়ামী লীগ বার বার জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে দেশের উন্নয়নে কাজ করে চলেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি আওয়ামী লীগের আছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকাকে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ মিলন মিয়া, বিয়াঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া,জেলা আওয়ামী লীগের সদস্য কোহেলী কুদ্দুস মুক্তি,জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন,খুবজিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম দোলন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিয়র রহমান, উপজেলা আ. লীগের সহ সভাপতি প্রভাষক মোজাম্মেল হক,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিল্টন উদ্দিনসহ প্রমুখ।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa