ঢাকা
২১ জুলাই ২০২৬
Advertise with us

গুরুদাসপুরে নানা আনুষ্ঠানিকতায় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

সাজেদুর রহমান সাজ্জাদ
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩   ৪৭১ বার পঠিত
গুরুদাসপুরে নানা আনুষ্ঠানিকতায় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

‘মজবুত হলে পুষ্টির ভীত স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’এ প্রতিপাদ্য নিয়ে নাটোরের গুরুদাসপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন,বর্নাঢ্য র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম।
বুহস্পতিবার (৮ জুন) বেলা সাড়ে ১০টায় বর্নাঢ্য র‌্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্স চত্তর প্রদক্ষিন শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনাসভা।

আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন-ডা. আরিফুল হাসান,ডা. এমএ মমিন,ডা.নার্গিস তানজিমা ফেরদৌস,ডা.আতিকুল ইসলাম,ডা ফরহানা ইসলাম,স্বাস্থ্য সহকারী আব্দুর রহিম ও স্বাস্থ্য পরিদর্শক মাধব কুমার প্রমুখ। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক,নার্স,অফিস সহকারী সহ সুধীজন উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, সুস্থ্য জাতি গঠনে পুষ্টির বিকল্প নাই। গর্ভবতী ও প্রসূতি মাকে স্বাভাবিক খাবারের পাশাপাশি বাড়তি খাবার দেয়া, শিশুকে মায়ের বুকের দুধ পান করানো,৬ মাস পর থেকে ঘরে তৈরি সুষম খাবার দিতে হবে। তিনি কিশোর-কিশোরীদের পুষ্টিকর খাবার গ্রহণে উৎসাহিত করা,প্রবীণদের পুষ্টি চাহিদার প্রতি নজর দেয়া,রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে নিয়মিত শাক সবজি ও পুষ্টিকর খাবার গ্রহণেরও পরামর্শ দেন।
৭দিন ব্যাপি(৭-১৩)কর্মসূচির প্রথম দিনে আগত অতিথিদের মাঝে দেশীয় মৌসুমী ফল আম,জাম,লিচু,পেয়ারা,লটকন,কলাসহ পুষ্টিকর খাবার পরিবেশন করা হয়। সপ্তাহব্যাপী পুষ্টি সপ্তাহের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে শিশুদের পুষ্টির উপরে চিত্রাংকন প্রতিযোগিতা,প্রবীন ও শিশুদের নিয়ে আলোচনা সভা,শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ ও মা সমাবেশের আয়োজন।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa