ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার গুরুদাসপুরে মসজিদের জায়গা দখলে রেখেছেন আইনজীবী মুসল্লীদের দুর্ভোগ
Advertise with us

গুরুদাসপুর সরকারী হাসপাতালে প্রবীণ স্বাস্থ্যসেবা কর্নার উদ্বোধন

সাজেদুর রহমান সাজ্জাদ
শনিবার, ১৭ জুন ২০২৩   ৩১৫ বার পঠিত
গুরুদাসপুর সরকারী হাসপাতালে প্রবীণ স্বাস্থ্যসেবা কর্নার উদ্বোধন

লাঠিতে ভর করে নাতির সহযোগীতায় হাসপাতালের প্রবীন স্বাস্থ্যসেবা কর্নারে এসেছেন ৭০ বছর বয়সী হাজী লোকমান হোসেন। উচ্চ রক্তচাপ,ডায়েবেটিক,শ্রবন সমস্যাসহ নানারোগে আক্রান্ত তিনি। এক সময় সমাজ ও দেশের জন্য তার সোনালী সময় দিলেও আজ নিজেই সমাজ ও পরিবারের কাছে তিনি বোঝা। তার মতো প্রবীণ বিষ্ণ চন্দ্র,রাহেলা বেগম,কামাল হোসেনসহ অনেকে এসেছেন গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ স্বাস্থ্যসেবা কর্নারে চিকিৎসা নিতে। ষাটোর্ধে প্রবীনদের জন্য সরকারী হাসপাতালে খোলা হয়েছে ‘প্রবীণ স্বাস্থ্যসেবা কর্নার’।


নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘প্রবীণ স্বাস্থ্যসেবা কর্নার’ নামে বিশেষ সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪৩ নম্বর কক্ষে ফিতাকেটে বিশেষ ওই কর্নার উদ্বোধন করা হয়।
আয়োজক সুত্রে জানা গেছে,স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচীব সাইদুর রহমান ২০২০ সালে নিজস্ব উদ্যোগে উপজেলার খুবজীপুরে প্রবীণ স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করেন। সেটির কার্যক্রম সারাদেশে প্রশংসীত হয়। বর্তমান সরকার পাইলট প্রকল্প হিসাবে এটি সারাদেশে চালুর উদ্যোগ গ্রহন করেছেন। তার ধারাবাহিকতার গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ স্বাস্থ্যসেবা কর্নার চালু করা হলো।
ফিতাকেটে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম,গুরুদাসপুর সরকারী পাইলট স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গির আলোম মিঠু,সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম,খুবজীপুর ইউনিয়ন প্রবীন স্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক অধ্যাপক গোলাম মোস্তফা,চলনবিল প্রেসক্লাবের সভাপতি এমএম আলী আক্কাছ,রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজেদুর রহমানসহ সুধীজন উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম বলেন,প্রবীণ স্বাস্থ্যসেবা কার্যক্রম বর্তমান সরকারের একটি বিশেষ পাইলট প্রকল্প। গুরুদাসপুর হাসপাতালে দেশের প্রথম এ সেবা কর্নার চালু হলো। এখন থেকে এ হাসপাতালে ৬০ উর্ধ্ব প্রবীন নারী পুরুষ বিনামুল্যে বিশেষত ডায়বেটিক,উচ্চ রক্তচাপ পরিক্ষা ও ওষুধ পাবেন। সেবা প্রত্যাশীদের হাসপাতালের একটি বিশেষ কার্ড প্রদান করা হচ্ছে। ডাটাবেজে তাদের সকল তথ্য ও রোগের বর্ননা লিপিবদ্ধ করা হচ্ছে। উপজেলার প্রবীণ জনগোষ্ঠিকে সেবার আওতায় আনা এ কার্যক্রমের লক্ষ্য।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa