ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষনা দিলেন আবুল কাশেম সরকার

সাজেদুর রহমান সাজ্জাদ
শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩   ৬২৬ বার পঠিত
সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষনা দিলেন আবুল কাশেম সরকার

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে (গুরুদাসপুর-বড়াইগ্রাম) প্রার্থীতা ঘোষনা দিলেন সাবেক সংসদ সদস্য আবুল কাশেম সরকার। তিনি জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক এবং ওই দল থেকে নির্বাচিত দুই বারের সাবেক সংসদ সদস্য। কাশেম সরকার এ আসনের মহাজোটের প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাশী।
শুক্রবার (১৮ আগষ্ট) বেলা সাড়ে ৫ টার দিকে গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় বাজারস্থ নিজ বাসভবনে নেতা-কর্মিদের ডেকে তিনি প্রার্থীতার আনুষ্ঠানিক ঘোষনা দেন। এসময় দুই উপজেলার অন্তত অর্ধশতাধীক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
আলহাজ আবুল কাশেম সরকার জানান,তিনি অভিমানে বেশ কিছুদিন জাতীয় পার্টির দলীয় কর্মকান্ড থেকে নিজেকে আড়াল করে রেখেছিলেন। সম্প্রতি জাতীয় পার্টির প্রধান উপদেষ্টা ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও তার পুত্র সংসদ সদস্য সাদ এরশাদ ব্যাক্তিগতভাবে তাকে ডেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসন থেকে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দেন।
আবুল কাশেম সরকার আরো জানান,মহাজোটের প্রার্থীতার ব্যাপারে তিনি আশাবাদী। মনোনয়ন না পেলেও এ আসনে মহাজোটের প্রার্থীর প্রতি তার পুর্নসমর্থন থাকবে বলেও জানান তিনি। আর নির্বাচিত হতে এই আসনের দলমত নির্বিশেষে সবশ্রেনী পেশার মানুষের ভোট প্রত্যাশা করেন তিনি। আবুল কাশেম সরকার জয়ী হয়ে বড়াইগ্রামকে ভেঙ্গে বনপাড়া ও বড়াইগ্রাম নামে পৃথক দুটি উপজেলা,নাটোর থেকে গুরুদাসপুর হয়ে সিরাজগঞ্জের সাথে সংযুক্ত রেললাইন নির্মানসহ অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-নাটোর জেলা জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক(ভারপ্রাপ্ত) খালেদ হাসান অনিক,সদস্য সচীব রোকন ইসলাম খান,সদস্য আমিন মোল্লা,গুরুদাসপুর উপজেলা আহবায়ক রাশিদুল ইসলাম,পৌর আহবায়ক আরব আলী জয়,বড়াইগ্রাম উপজেলা আহবায়ক ইয়াছিন আলী,যুগ্ম আহবায়ক ইশরাফিল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa