ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

সংসদ সদস্য আব্দুল কুদ্দুস লাইফ সাপোর্টে

সাজেদুর রহমান সাজ্জাদ
মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩   ৪১৬ বার পঠিত
সংসদ সদস্য আব্দুল কুদ্দুস লাইফ সাপোর্টে

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধুর সহচর বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস গুরুতর অসুস্থ্য অবস্থায় চিকিৎসাধীন আছেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডে নেওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (২৮ আগষ্ট) আব্দুল কুদ্দুসের পারিবারিক এবং রাজনৈতিক একাধিক সূত্র এসব বিষয় নিশ্চিত করেছেন। তারা সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের সুস্থ্যতায় দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন।
সংসদ সদস্যদের স্বজন ও উপজেলা আ.লীগের তথ্য ও গবেষনা সম্পাদক মাজেম আলী জানান, শ্বাসকষ্ট জনিত কারনে সাংসদ আব্দুল কুদ্দুসকে শনিবার সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়। পরে অক্সিজেনের মাত্রা কমতে থাকায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিউতে) নেওয়া হয়। শনিবার রাত থেকে সেখানেই রাখা হয়েছে তাঁকে।

তিনি আরও জানান, প্রতি ২ ঘন্টা পর পর স্বাস্থ্য পরিক্ষার প্রতিবেদন থাইল্যান্ডে পাঠাচ্ছেন স্থানীয় চিকিৎসক বোর্ড।পরিস্থিতির উন্নতি ঘটলেই এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে থাইল্যান্ড নেওয়া হবে।

পারিবারিক সূত্র জানিয়েছে, চলতি বছর পরিবারসহ দ্বিতীয়বারের মতো পবিত্র হজ্বব্রত পালন করে সম্প্রতি দেশে ফেরেন তিনি। আগষ্ট মাসজুড়ে প্রতিদিনই একাধিক কর্মসুচীতে অংশ নিয়ে শারিরীকভাবে ক্লান্ত ছিলেন তিনি। তাছাড়া তিনি দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। তিনি নিয়মিত থাইল্যান্ডে চিকিৎসা নিচ্ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাষ্টার জানান, উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে সোমবার রাতেই এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার আরো অবনতি হলে দেশের বাহিরে নেওয়া সম্ভব হয়নি। অবস্থার উন্নতি হলে থাইল্যান্ড নেওয়া হবে। এরইমধ্যে সংসদ সদস্যের সুস্থ্যতা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্টানে দোয়া করা হচ্ছে।

উল্লেখ্য-৭৭ বছর বয়সী আব্দুল কুদ্দুস পঞ্চম,সপ্তম,নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। সপ্তম সংসদে তিনি মৎস্য ও পশু সম্পদ প্রতিমন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী কলেজের নির্বাচিত ভিপি ছিলেন এবং বৃহত্তর রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকত্তোর ডিগ্রি অর্জনকারী আব্দুল কুদ্দুস মুক্তিযুদ্ধকালীন সময়ে ভারতে ট্রেনিং নিয়ে মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার ও সংগঠকের ভূমিকা পালন করেন।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa