ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

অবলম্বন হারিয়ে দিশেহারা মুক্তার

সাজেদুর রহমান সাজ্জাদ
শনিবার, ১২ আগস্ট ২০২৩   ২৭৯ বার পঠিত
অবলম্বন হারিয়ে দিশেহারা মুক্তার

নাটোরের গুরুদাসপুরে মুক্তার হোসেন নামে এক দিনমুজুরের ব্যাটারী চালিত অটোভ্যান চুরির খবর পাওয়া গেছে। শুক্রবার (১১ আগষ্ট) রাতের কোন একসময় অটোভ্যানটি চুরি হয়। মুক্তার হোসেন (৪০) গুরুদাসপুর পৌরসদরের খামারনাচকৈড় খোয়ারপাড়া মহল্লায় মৃত এবাদ আলীর ছেলে।

মুক্তার হোসেন ও তার প্রতিবেশীরা জানান,কিস্তির টাকায় কেনা আয়ের একমাত্র অবলম্বন ছিলো তার ওই অটো ভ্যানটি। ভ্যান চালিয়ে যে সামান্য আয় হতো তা দিয়ে কোনমতো চলতো ৫ সদস্যের সংসার। বড় মেয়েকে বিয়ে দিলেও টাকার অভাবে স্বামীর ঘরে পাঠানে পারেনি মুক্তার। মেঝ মেয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর শিক্ষার্থী। তার সংসারে দেড় বছরের একটি শিশু সন্তানও রয়েছে।
আয়ের একমাত্র অবলম্বন হারিয়ে শনিবার দিনভর বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া ভ্যানটি না পেয়ে দিশেহারা হয়ে পড়েন মুক্তার হোসেন। চোখেমুখে তার অন্ধকার নেমে এসেছে।

মুক্তারের স্ত্রী শাহানা বেগম(৩৬) বলেন, গত বছরও তাদের বাড়ি থেকে একটি ভ্যান চুরি হয়। ব্র্যাক থেকে লোন নিয়ে আবার ঘুরে দাড়ানোর চেষ্টা করে তার স্বামী। এখনো শোধ হয়নি কিস্তির টাকা। এখন কিভাবে চলবে তাদের সংসার?

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শেখ সবুজ বলেন, মাদকসেবীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এলাকায় চুরির ঘটনা বেড়ে চলেছে। নিঃস্ব হচ্ছে মুক্তারের মত অনেক পরিবার।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa