ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

গুরুদাসপুরে স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে হত্যার অভিযোগ

সাজেদুর রহমান সাজ্জাদ
বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩   ৩৫৭ বার পঠিত
গুরুদাসপুরে স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে হত্যার অভিযোগ

যৌতুকের দাবিতে গৃহবধূ চম্পা খাতুনকে (৩৮) শারীরিক নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে স্বামী নওশের আলীর (৪০) বিরুদ্ধে। নওশের উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া গ্রামের মৃত চ্যাকা জবেদারের ছেলে। এঘটনায় নিহতের ভাই সাইদুল ইসলাম নাটোরের গুরুদাসপুর থানায় অভিযোগ দিলেও হত্যা মামলা রুজু হয়নি। তবে অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

নিহত চম্পা খাতুন একই ইউনিয়নের খামার পাথুরিয়া গ্রামের মৃত আব্দুল কাদের পাইকারের মেয়ে। অভিযুক্ত গত সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে চম্পা খাতুন হত্যাকান্ডের শিকার হন। রাতেই লাশ উদ্ধার করে পরদিন ময়না তদন্তের জন্য নাটোর মর্গে পাঠায় পুলিশ।

নিহতের ভাই সাইদুল ইসলাম অভিযোগ করেন, সোমবার সন্ধ্যায় তার বোনকে পিটিয়ে হত্যা করা হলেও প্রতিবেশিদের মাধ্যমে রাত ১০ টার দিকে খবর পান তিনি। রাতে বোনের বাড়িতে এসে চম্পার লাশটি ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন তিনি। ঘরের আসবাবগুলো এলোমেলো ছিল। ঘরের ডাবে ঝুলছিল এক টুকরো সরু দড়ি। তার দাবী ওই সরু দড়ি দিয়ে আত্মহত্যা সম্ভব নয়। তাঁর বোনকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়।

তিনি আরো বলেন, প্রায় ১৮ বছর আগে নওশের আলীর সাথে ছোট বোনকে বিয়ে দিয়েছিলেন। সম্প্রতি তার মা মৃত্যুর পর তার রেখে যাওয়া জমি বিক্রি করে টাকা আনতে চাপ দিচ্ছিলো নরশেদ। মাঝে মধ্যেই যৌতুকের জন্য চম্পাকে নির্যাতন করছিলেন বোনজামাই। সপ্তাহখানেক আগে চম্পা তাকে প্রাণ সংশয়ের কথা জানিয়ে ছিলেন। অবশেষে বোনের আশংকাই সত্যি হলো। তিনি হত্যাকারিদের বিচার দাবি করেন।

স্থানীয় ইউপি সদস্য ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারে দ্বন্দ্ব চলছিল। বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্ত করলেই প্রকৃত ঘটনা উদঘাটন হবে। পলাতক থাকায় অভিযুক্ত নরশেদ আলীর বক্তব্য পাওয়া যায়নি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, ঘটনার রাতে লাশটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়। এঘটনায় নিহতের ভাইয়ের দেওয়া অভিযোগটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa