ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

নাটোর-৪ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা

সাজেদুর রহমান সাজ্জাদ
বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩   ২৪৮ বার পঠিত
নাটোর-৪ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা

সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের মৃত্যুর পর শুন্য নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে নির্বচনী তফসিল ঘোষনা করেছে কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম গনমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তফসিল ঘোষনার খবরে সম্ভাব্য প্রার্থীরা উচ্ছ্বাস ও কেন্দ্রে দৌড়-ঝাপ শুরু করেছেন।

নির্বাচন কমিশন সচিব বলেন, নাটোর-৪ আসনে উপনির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ সেপ্টেম্বর। পরদিন ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই। ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্টিত হবে ১১ অক্টোবর। তবে কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা থাকবেনা।

এর আগে ৩ সেপ্টেম্বর সংসদ বিষয়ক সচিব কে এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত গেজেটে আসনটি শূণ্য ঘোষণা করে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। সংবিধানিক বাধ্যবাধকতায় শূণ্য আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। সেই হিসেবে আগামী ২৭ নভেম্বরের মধ্যে এই আসনে নির্বাচন সম্পন্ন করতে হবে।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায় জানান, বিষয়টি তিনি বিভিন্ন মাধ্যমে জেনেছেন। উপ-নির্বাচন সংক্রান্ত দাপ্তরিক কোনো নির্দেশনা তিনি পাননি। নির্দেশনা পেলে এ সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ৩০ আগষ্ট ঢাকায় একটি বে-সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ৭ বার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ৫ বার (পঞ্চম, সপ্তম, নবম দশম ও একাদশ জাতীয় সংসদ) সংসদ সদস্য নির্বাচিত হন। এরমধ্যে ৭ম জাতীয় নির্বাচনে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa