ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ককে অব্যাহতি

স্টাফ রিপোর্টার..
শনিবার, ০৭ অক্টোবর ২০২৩   ৬৩৮ বার পঠিত
গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ককে অব্যাহতি

নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রামানিককে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।শনিবার(০৭ অক্টোবর)নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অব্যাহতি দেওয়া হয়।

একই দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অব্যাহতি আদেশের সংবাদ ছড়িয়ে পড়ে। বিজ্ঞপ্তিতে জানানো হয়-জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুসারে দলীয় দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমানের ভিত্তিতে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক পদসহ সব দায়িত্ব থেকে মাসুদ রানাকে অব্যাহতি দেওয়া হলো।

জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ওই অব্যাহতি পত্রে অনুমোদন দেন এবং পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত তা বহাল থাকবেও বলে জানানো হয়।

এব্যাপারে মাসুদ রানার বক্তব্য জানতে তার ব্যবহৃত মুঠোফোনে বেশ ক’বার ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন জানান, সংগঠনের সিদ্ধান্ত চূড়ান্ত। সংগঠনের দায়িত্বশীল পদ থেকে কেউ যদি অসাংগঠনিক আচরণ করে তাহলে তাদের সবার ক্ষেত্রে সাংগঠনিক শাস্তি প্রযোজ্য।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa