ঢাকা
২৪ জুলাই ২০২৬
শিরোনাম
তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার গুরুদাসপুরে মসজিদের জায়গা দখলে রেখেছেন আইনজীবী মুসল্লীদের দুর্ভোগ
Advertise with us

হরতাল নৈরাজ্য রুখতে শোভনের মোটরসাইকেল শোভাযাত্রা

সাজেদুর রহমান সাজ্জাদ
রবিবার, ১২ নভেম্বর ২০২৩   ২১৫ বার পঠিত
হরতাল নৈরাজ্য রুখতে শোভনের মোটরসাইকেল শোভাযাত্রা

বিএনপি-শরিকদলের ডাকা হরতাল অবরোধের নামে নৈরাজ্য রুখে দিতে নাটোরের গুরুদাসপুর-বড়াইগ্রাম উপজেলার বিস্তৃর্ন অংশে মোটর সাইকেল শোভাযাত্রা করেছে নাটোর-৪ সংসদীয় আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন। রবিবার (১২ নভেম্বর) সকাল ১১ টার দিকে গুরুদাসপুর সরকারী পাইলট মডেল স্কুল মাঠ থেকে ওই শোভাযাত্রা বের হয়।

আয়োজক ও নেতা-কর্মিদের সাথে কথা বলে জানা গেছে, সকাল থেকেই তৃণমূলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হতে থাকে। পরে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাছিকাটা বাসস্ট্যান্ড হয়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক হয়ে বড়াইগ্রামের জোনাইল, রাজাপুর হয়ে বনপাড়ায় গিয়ে শেষ হয়।

হরতাল-অবরোধের নামে সারাদেশে আগুন,সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করছে বিএনপি-জামায়াত। মহাসড়কে হরতাল উপেক্ষা করে যারা যানবাহন চালাচ্ছেন তাদের বাহন যেন ভাংচুর,অগ্নিসন্ত্রাসে ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য মহাসড়কে আওয়ামীলীগের অবস্থান। অবৈধ হরতালের বিরুদ্ধে জনগণকে সোচ্চার-আওয়ামীলীগের নেতা-কর্মীদের উজ্জিবিত করতে এসময় হরতাল বিরোধী শ্লোগান দিতেও দেখা গেছে।

মোটর সাইকেল শোভাযাত্রা নেতৃত্ব দেয়া নাটোর জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শোভন বলেন,হরতালের নামে বিএনপি ও শরীকদলের নাশকতা নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে সোচ্চার-আওয়ামীলীগের নেতা-কর্মীদের উজ্জিবিত করতে এমন আয়োজন। জননেত্রী শেখ হাসিনা শান্তি ও উন্নয়নে বিশ^াস করেন। তিনি প্রধানমন্ত্রীর শান্তি ও উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌছে দিতে কাজ করে চলেছেন।

শোভন আরো জানান,তিনি তরুন,পরিচ্ছন এবং কর্মীবান্ধব নেতা। জনপ্রিয় ও দলের নিবেদিতপ্রাণ কর্মির মুল্যায়নে তাকেই আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী দলীয় মনোনয়ন দেবেন। তারুন্য নির্ভর আধুনিক স্মার্ট যোগাযোগ প্রযুক্তি সমৃদ্ধ গুরুদাসপুর-বড়াইগ্রাম গড়তে তিনি দলীয় মনোনয়ন চান।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa