ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

গুরুদাসপুর পৌরসভার বাজেট ঘোষণা

সাজেদুর রহমান সাজ্জাদ
সোমবার, ০৮ জুলাই ২০২৪   ১৫২ বার পঠিত
গুরুদাসপুর পৌরসভার বাজেট ঘোষণা

নাটোরের প্রথম শ্রেণির গুরুদাসপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোনো করারোপ ছাড়াই পৌরসভায় ১৩০ কোটি ৭৪ লাখ ৮১ হাজার ৭২৩ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী।
সোমবার (৮ জুলাই) দুপুরে পৌর মিলনায়তনে সুধীজনদের সঙ্গে আলোচনা শেষে এ বাজেট ঘোষণা করা হয়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আহম্মদ আলী ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার মিতা।

বাজেট নিয়ে আলোচনা করেন- পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হাসান আলী, হিসাবরক্ষক মো. নুরুজ্জামান টিবলু, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, সহকারী অধ্যাপক সাজেদুর রহমান, আব্দুল বারী প্রমূখ। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও কর্মী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।

এতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১৩০ কোটি ৭৪ লাখ ৮১ হাজার ৭২৩ টাকা। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৩০ কোটি ৬৫ লাখ ১ হাজার ৮৬০ টাকা। বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ৯ লাখ ৭৯ হাজার ৮৬৩ টাকা। এছাড়া রাজস্ব আয় ধরা হয়েছে ৯ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৯৮৩ টাকা ও রাজস্ব ব্যয় দেখানো হয়েছে ৯ কোটি ১৯ লাখ ২৬ হাজার ৮৬০ টাকা। মোট স্থিতি ধরা হয়েছে ৯ লাখ ৭৯ হাজার ৮৬৩ টাকা।

বক্তাদের প্রশ্নোত্তরে মেয়র শাহনেওয়াজ বলেন, বাজেটে রাস্তা, ড্রেন, কালভার্ট, সোলার, বৈদ্যুতিক বাতি, মশক নিধন, স্যানিটেশন, পানি সরবরাহ এবং চাঁচকৈড় হাটের উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ অগ্রাধিকার পাবে। এসব কাজ বাস্তবায়ন হলে গুরুদাসপুর মডেল পৌরসভায় রুপান্তরিত হবে।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa