ঢাকা
০৭ জুলাই ২০২৬
Advertise with us

গুরুদাসপুরে যুবককে কুপিয়ে জখম করলো মাদক ব্যবসায়ীরা

সাজেদুর রহমান সাজ্জাদ
বুধবার, ১৬ জুলাই ২০২৫   ১৫৭ বার পঠিত
গুরুদাসপুরে যুবককে কুপিয়ে জখম করলো মাদক ব্যবসায়ীরা

নাটোরের গুরুদাসপুরের গোরস্থান কমিটির সদস্যদের নিয়ে বাজে মন্তব্যের প্রতিবাদ করায় শফিকুল ইসলাম (৪৮) শফি নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী দুই ভাইয়ের বিরুদ্ধে। বুধবার সকাল ১০ টার দিকে মশিন্দা আলিয়া মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী শিকারপুর গ্রামের আব্দুল জাব্বার মাস্টারের ছেলে এবং অভিযুক্তরা বাহাদুরপাড়া গ্রামের মকছেদ খলিফার ছেলে।

এলাকাবাসী ও অভিযোগ সুত্রে জানাগেছে, সকাল ১০টার দিকে আলিয়া মাদরাসা মোড়ে গফুরের দোকানের সামনে অভিযুক্ত মহির ও তার ভাই মফিজ গোরস্থান কমিটির সদস্যদের নাম উল্লেখ করে গালমন্দ করতে থাকে। এ ঘটনার প্রতিবাদ জানান মাসুদ রানা নামের এক যুবক। এ সময় পাশেই কমিটির সদস্য শফিকুলও মাসুদের সাথে প্রতিবাদে যুক্ত হলে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে মহির ও তার ভাই মফিজ দেশীয় অস্ত্র নিয়ে শফিকে আঘাত করে। এতে শফিকুলের ডান পায়ের উরু গুরুতর যখম হয়। স্থানীয়রা শফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এলাকাবাসীর অভিযোগ, মহির ও মফিজের পরিবার এলাকায় প্রকাশ্য মাদক ব্যবসার সাথে জড়িত। এ কারনে গত ঈদুল ফিতরের আগে মহিরকে সমাজচ্যুৎ করতে বিশেষ ভুমিকা রাখেন শফি। ঘটনার পর থেকে মহির ও মফিজ শফির ওপর ক্ষিপ্ত ছিলেন। প্রতিশোধ নিতেই অভিযুক্তরা এমন ঘটনা ঘটিয়েছে।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক শাহনারা পারভিন জানান, সকালে শফিকুল নামের একজনকে হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। তার ডান পায়ের উরুতে জখম ছিল। ১৭টি সেলাই দিয়ে আশঙ্কামুক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত মহির মারপিটের অভিযোগ অশ্বীকার করে জানান, গোরস্থান কমিটি নিয়ে কথা কাটাকাটির ঘটনা ঘটেছে।

গুরুদাসপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক জানান, তাৎক্ষনাত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এ ঘটনায় মহির নামে একজনকে আটক করা হয়েছে। অভিযোগ সাপেক্ষে মামলা রুজু করা হয়েছে।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa