ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে গুরুদাসপুরে মানববন্ধন

সাজেদুর রহমান সাজ্জাদ
শনিবার, ০৯ আগস্ট ২০২৫   ১৫৭ বার পঠিত
সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে গুরুদাসপুরে মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের নির্মম হত্যার প্রতিবাদ ও দ্রুততম সময়ে বিচার দাবিতে নাটোরের গুরুদাসপুরে কর্মরত গণমাধ্যমকর্মীরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। শনিবার (৯আগস্ট) বেলা ১২ টার দিকে থানা মোড় শাপলা চত্তরে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।


আয়োজিত ওই প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন চলনবিল প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি আলী আক্কাছ, প্রবীন সাংবাদিক আবুল কালাম আজাদ,প্রতিদিনের সংবাদের সাজেদুর রহমান সাজ্জাদ,আনন্দ টেলিভিশনের জালাল উদ্দিন,সমকাল ও এনটিভি অনলাইনের নাজমুল হাসান নাহিদ,আমার সংবাদের আব্দুস সালাম প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকদের কণ্ঠরোধ নয়,এটি স্বাধীন গনমাধ্যমের জন্য হুমকি স্বরুপ। এই অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে। সাংবাদিকদের নিরাপত্তা যখন বিঘ্নিত হয়, তখন গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে। সারাদেশে একের পর এক যেভাবে সাংবাদিকরা আহত,গুম,খুনের শিকার হচ্ছে তাতে সাংবাদিক সমাজ উদ্বিগ্ন ও নিরাপত্তা হীনতায় ভুগছেন। সাংবাদিকদের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। তুহিনের পরিবারের আর্থিক নিরাপত্তার দায়িত্ব সরকারকে বহণ করতেও সমাবেশ থেকে আহবান জানানো হয়।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa