ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

গুরুদাসপুরে জোরপুর্বক কৃষকের জমির ধান কেটে নেয়ার অভিযোগ

সাজেদুর রহমান সাজ্জাদ
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫   ১০৩ বার পঠিত
গুরুদাসপুরে জোরপুর্বক কৃষকের জমির ধান কেটে নেয়ার অভিযোগ

নাটোরের গুরুদাসপুরের এক কৃষকের জমির পাকা ধান জোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার সকালে ওই কৃষকের ১৫ কাঠা জমির উঠতি পাকা ধান কেটে নেয়া হয়। ক্ষতিগ্রস্ত কৃষক নজরুল উপজেলার শ্যামপুর গ্রামের আজিজ মোল্লার ছেলে। অভিযুক্ত গাজিউর ও তার স্বজনরাও একই এলাকার বাসিন্দা।
এ ঘটনায় সোমবার (২৪ নভেম্বর) বিকালে কৃষক নজরুল ইসলাম নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে গাজিউর রহমান,সাদিকুর রহমান,এলেজা বেগম,সাইদুল ইসলাম,ফিরোজ মোল্লার নাম উল্লেখ করে বলেন,অভিযুক্তরা তার সৎভাই ও তার স্বজন। ওই ধানের জমি  তারা ৩০ বছর ধরে ভোগ-দখল করে আসছেন।  সম্প্রতি ওই জমি নিয়ে বিরোধ শুরু হয়েছে। গত শনিবার অভিযুক্তরা আমার উঠতি পাকা ধান জোরপুর্বক কেটে নিতে আসলে বাধা প্রদান করা হয়। তারা বাধা উপেক্ষা করে ধানকেটে নিয়ে আমার সন্তানদের প্রাণনাশ ও সম্পদ লুট-পাটের হুমকি দেয়।
এ ঘটনায় প্রতিকার ও জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম বাদি হয়ে সোমবার (২৪ নভেম্বর) গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জড়িতদের বিচার দাবি করেন।
অভিযুক্ত গাজিউর অভিযোগ অস্বীকার করে  বলেন,নজরুল ও তিনি সহোদর ভাই। তাদের দাবিকৃত ওই জমিতে আমরাই ফসল রোপন করে তা কেটেছি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন জানান, অভিযোগ পেয়েছি। উভয়পক্ষকে শান্ত রাখতে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa