ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

‘প্রবীণ স্বাস্থ্য সেবা কেন্দ্র’ বিশ্বের মডেল -কান্ট্রি ডিরেক্টর (WHO) ড. জামসেদ

সাজেদুর রহমান সাজ্জাদ
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫   ১০৯ বার পঠিত
‘প্রবীণ স্বাস্থ্য সেবা কেন্দ্র’ বিশ্বের মডেল -কান্ট্রি ডিরেক্টর (WHO) ড. জামসেদ

এন্ডারলি কেয়ারের প্রবীন স্বাস্থ্যসেবা কেন্দ্রকে বিশ্বের মডেল আখ্যায়িত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কান্টি ডিরেক্টর ড. আহম্মদ জামসেদ মোহাম্মেদ বলেন-“ প্রবীন সেবা কেন্দ্রের অসাধারণ কার্যক্রম দেখে আমি মুগ্ধ এবং উদ্ধুদ্ধ হয়েছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর প্রধান কাজ প্রবীনদের স্বাস্থ্য সেবায় কাজ করা। তাদের সুরক্ষায় কাজ করতে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশ সম্মত হয়েছে। প্রবীনদের সেবায় নবীণসহ সবাইকে এগিয়ে আসতে হবে। পিতা-মাতা সন্তানদের যেভাবে প্রতিপালন করেছেন প্রবীণকালে তাদেরকেও সেভাবে দেখতে হবে।”
নাটোরের গুরুদাসপুরের খুবজীপুরে এন্ডারলি কেয়ারের ‘প্রবীন সেবা কেন্দ্র’ পরিদর্শনে এসে প্রতিষ্ঠনটির কার্যক্রমের প্রশংসা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কান্টি ডিরেক্টর ড. আহম্মদ জামসেদ মোহাম্মেদ ওই কথাগুলো করেন। শনিবার (৬ ডিসেম্বর) সকালে তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসেন।
এন্ডারলি কেয়ারের সভাপতি অধ্যাপক ড.ওয়াজিউল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন,স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো.সাইদুর রহমান। এসময় অন্যদের মধ্যে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক আবু দাউদ মিয়া, কাতার চ্যারিটির কান্টি ডিরেক্টর জাকারিয়া আল মোতায়ির,মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম শিশির, টিএমএসএস’র অধ্যক্ষ প্রফেসর ডা. জাকির হোসেন, এন্ডারলি কেয়ার বাংলাদেশের মহাসচিব ব্রিগেডিয়ার ইকবাল হাসান, নাটোরের সিভিল সার্জন ডা. মো.মোক্তাদির আরেফিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের পুর্বে অতিথিরা উপজেলার যোগেন্দ্র নগর গ্রামের ১২৪ বছর বয়সি প্রবীন আব্বাস উদ্দিনের বাসায় গিয়ে খোঁজ-খবর নেন এবং উপহার সামগ্রী প্রদান করেন। অনুষ্ঠান শেষে তাঁরা প্রবীন স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত শতবর্ষিদের সমস্যা শোনেন এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন।
উল্লেখ্য ৫ বছর আগে স্বাস্থ্য সচিব সাইদুর রহমানের নেতৃত্বে ও জাকাত ফান্ডের অর্থায়নে পরিচালিত প্রবীন স্বাস্থ্য কেন্দ্রটি এলাকার প্রবীনদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, বিনামুল্যে ওষুধ, শীতবস্ত্র, খাবারসহ নানা প্রয়োজনীয় সেবা প্রদান করে দেশজুড়ে সুনাম কুড়িয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa