ঢাকা
২১ আগস্ট ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪ গুরুদাসপুরে বিদেশে পাঠানোর নামে প্রতারনা ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গুরুদাসপুরে স্কুল মাঠে কাদা-জল বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা সমাবেশ বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা সিন্ডিকেটের কবজায় পাটের বাজার, দাম বিপর্যয়ে চাষীদের ক্ষোভ শঙ্কিত জীবন-অনিরাপদ ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলাঞ্চলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন
Advertise with us

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

সাজেদুর রহমান সাজ্জাদ
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬   ১৪৬ বার পঠিত
গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নাটোরের গুরুদাসপুরে মিথ্যা অপবাদের প্রতিবাদ করায় দুই গৃহবধুকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার নাজিরপুরের কারিগর পাড়া গ্রামের ওই ঘটনায় আহত দুই গৃহবধুকে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গত সোমবার প্রতিবেশী আব্দুর রাজ্জাকের স্ত্রী মনোয়ারা বেগমের সাথে জাহাঙ্গীরের স্ত্রী সাহিনা বেগমের কথা কাটাকাটি হয়। ওই ঘটনার জেরে বৃহস্পতিবার প্রতিবেশী আরিফ,তামিম ও মনোয়ারা পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে জাহাঙ্গীরের স্ত্রী শাহিনা বেগম (৩২) ও শরিফুলের স্ত্রী রিনা(৩৫) বেগম গুরুতর আহত হন। প্রতিবেশরিা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত শাহিনার স্বামী জাহাঙ্গীর হোসেন জানান,ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। তুচ্ছ ঘটনায় হামলাকারীরা তাঁর স্ত্রী ও প্রতিবেশী রিনা বেগমকেও মারপিট করেছে। তিনি অভিযুক্তদের বিচার দাবী করেন।
অভিযুক্ত আরিফ হোসেন মুঠোফোনে দাম্ভিকতা করে জানান,গত সোমবার শাহিনা ও রিনা আমার মা মনোয়ারাকে মারপিট করে। এ ঘটনা আমি কি তাদের ছেড়ে দেরো?
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শারমিন জাহান লুনা জানান,দুপুরে মারামারির ঘটনায় আহত দুই নারী চিকিৎসা নিতে এলে তাদের ভর্তি করা হয়েছে। তাদের মাথা,পা ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান সরকার বলেন,অভিযোগের প্রেক্ষিতে তদন্দ সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa