ঢাকা
০৭ জুলাই ২০২৬
Advertise with us

সংসদের হুইপ নিযুক্ত হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু

সাজেদুর রহমান সাজ্জাদ
সোমবার, ০২ মার্চ ২০২৬   ১৫৬ বার পঠিত
সংসদের হুইপ নিযুক্ত হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু

জাতীয় সংসদের হুইপ হিসেবে নিযুক্ত হয়েছেন নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সোমবার (২ মার্চ) দুপুরে সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে হুইপ হিসেবে নিযুক্ত করা হয়।
প্রজ্ঞাপনে দুলু ছাড়াও আরও ৫ জন সংসদ সদস্যকে জাতীয় সংসদের হুইপ হিসেবে নিযুক্তের কথা জানানো হয়।প্রজ্ঞাপন সুত্রে জানাগেছে, আগামী মঙ্গলবার নবনিযুক্ত চীফ হুইপ ও হুইপগণ শপথ গ্রহণ করবেন এবং আগামী ১৩ মার্চ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন কার্যকর হবে।
বাংলাদেশের সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রনালী বিধি অনুসারে চীফ হুইপ ও হুইপগণ সংসদে সরকারি দলের শৃঙ্খলা রক্ষা, আইন প্রনয়ন কার্যক্রমে সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ বিল ও সিদ্ধান্ত গ্রহণে দলীয় অবস্থান বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে হুইপ পদকে গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্রশাসনিক দায়িত্ব হিসেবে বিবেচনা করা হয়।
গুরুদাসপুর উপজেলা যুবদল নেতা ও গুরুদাসপুর বার্তার প্রকাশক ফারুক হোসেন,জিল্লুর রহমান,আরিফুল ইসলাম,জিয়াউল হক জিয়া,সুমন সোনার জানান,নাটোরের গণ মানুষের নেতা দুলু ভাই মন্ত্রিত্ব না পাওয়ায় আমরা হতাশ ছিলাম। কিন্তু বিশ^াস ছিলো প্রধানমন্ত্রী তারেক রহমান দলের ত্যাগী নেতা দুলু ভাইকে মুল্যায়ন করবেন। আলহামদু লিল্লাহ দুলু ভাইয়ের এ প্রাপ্তিতে নাটোরবাসী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।
উল্লেখ্য গুরুদাসপুর বার্তার উপদেষ্টা মন্ডলীর সভাপতি এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এর আগে ১৯৯৬ সালে ২ বার,২০০১ এবং সদ্য সমাপ্ত ২০২৬ সালে চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হয়।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa