ঢাকা
২৪ জুলাই ২০২৬
শিরোনাম
তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার গুরুদাসপুরে মসজিদের জায়গা দখলে রেখেছেন আইনজীবী মুসল্লীদের দুর্ভোগ
Advertise with us

দবির উদ্দিন সরদার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে নাটোর জেলা চ্যাম্পিয়ন

সাজেদুর রহমান সাজ্জাদ
শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩   ৪০৬ বার পঠিত
দবির উদ্দিন সরদার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে নাটোর জেলা চ্যাম্পিয়ন

নাটোরের গুরুদাসপুরে নজরুল প্রগতি সংঘ আয়োজিত মরহুম দবির উদ্দিন সরদার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে নাটোর জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। এরঅগে পাবনা,সিরাজগঞ্জ,রাজশাহী ও স্বাগতিক নাটোর জেলার ৮টি দল ওই ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহণ করেন।

শুক্রবার (২০ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলার খুবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
ফইনালে নাটোর ফুটবল একাডেমী,রাজশাহীর পুঠিয়া ফুটবল একাডেমীকে ট্রাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

টুর্ণামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন নাটোর জেলা দলের মো.রোকন ইসলাম অন্য দিকে রাজশাহী পুটিয়া ফুটবল একাডেমির মধু ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার জিতে নেন।
খেলাটি উপভোগে করতে নির্ধারিত সময়ের আগেই মাঠ উৎসুক দর্শকের পদভারে কানায় কানায় পুর্ন হয়ে ওঠে। মাঠে জায়গা সঙ্কুলান না হয়ে অনেক দর্শক ভবনের ছাদে কেউ বা গাছের শাখায় উঠে খেলা উপভোগ করেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ ৩০ হাজার টাকার প্রাইজমানি ও রানারআর্প দলকে ট্রফিসহ ২০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেয়া হয়।

এ সময় স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী,পৌর মেয়র শাহনেওয়াজ আলী, উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন, হাসানুজ্জামান সরদার, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম ও আয়ুব আলী,নজরুল প্রগতি সংঘের সভাপতি আনিসুজ্জামান ও সাধারন সম্পাদক আব্দুস সামাদ,অধ্যাপক মোহসীন আলী,প্রধান শিক্ষক আনিছুর রহমান,সাবেক প্রধান শিক্ষক আলী আজগার প্রমুখ উপস্থিত ছিলেন।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa