ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
ভ্যাপসা গরম-তীব্র লোডসেডিংয়ে বেড়েছে তালপাখার দাম ও কদর গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪ গুরুদাসপুরে বিদেশে পাঠানোর নামে প্রতারনা ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গুরুদাসপুরে স্কুল মাঠে কাদা-জল বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা সমাবেশ বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা সিন্ডিকেটের কবজায় পাটের বাজার, দাম বিপর্যয়ে চাষীদের ক্ষোভ শঙ্কিত জীবন-অনিরাপদ ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলাঞ্চলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ
Advertise with us

গুরুদাসপুরে কৃষি উপকরনের দোকানে আগুন

সাজেদুর রহমান সাজ্জাদ
শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৪   ৩১৬ বার পঠিত
গুরুদাসপুরে কৃষি উপকরনের দোকানে আগুন

নাটোরের গুরুদাসপুরে কৃষি উপকরনের দোকানে অগ্নিকান্ডের ঘটনায় ৭ লাখ টাকার সার,বীজ ও ওষুধ আগুনে পুড়ে গেছে। শনিবার (৩ ফেব্রুয়ারী)দুপুরে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পোয়ালশুড়া দড়িপাড়া গ্রামের কিরণমালার মোড়ে মো. দেলবার হোসেনের দোকানে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দেলবার ওই গ্রামের আমজাদ সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শী আব্দুল মতিন জানান, ওই কীটনাশকের দোকানের পাশে কাজ করছিলেন তিনি। হঠাৎ একটা শব্দ শুনতে পান তিনি। এরপর পরই ধোঁয়া ও দূর্গন্ধ ছড়িয়ে পড়ে। আগুন আগুন বলে চিৎকার শুরু করলে এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসলেও দোকানে থাকা অধিকাংশ মালামালই পুড়ে যায়।

দেলবর হোসেন জানায়-প্রতিদিনের মতো শনিবার দুপুরে কীটনাশকের দোকান বন্ধ করে বাসায় যান তিনি। প্রতিবেশীর মাধ্যমে দোকানে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন তিনি। অগ্নিকান্ডের ঘটনায় দোকানে থাকা নগদ টাকাসহ বীজ, সার ও কীটনাশক ওষুধ পুড়ে যায়। এতে তাঁর প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দেলবার হোসেন আরো জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটে দোকানের বৈদ্যুতিক বাল্ব ও হোল্ডার বিস্ফোরিত হয়েছে। ধারনা করা যাচ্ছে শর্টসার্কিটে থেকেই অগ্নিকান্ড ঘটেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশিদ বলেন, কৃষি বিতানে অগ্নিকান্ডের ঘটনা জানতে পেরেছি। এছাড়াও ক্ষতিগ্রস্থ দেলবারকে সহযোগীতা করার আশ^াস দিয়েছেন তিনি।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa