নাটোরের গুরুদাসপুরে মানবিক প্রতিষ্ঠান ‘রাশেদ-নিলু ফাউন্ডেশন’ এর উদ্যোগে দুটি ধর্মীয় প্রতিষ্ঠান ও জটিলরোগে আক্রান্ত রোগী,স্বামী পরিত্যাক্ত নারী,দুস্থ্য আসহায়,কন্যা দায়গ্র¯সহ ১৪ জনকে ১ লাখ ৩৫ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে পৌরসদরের খলিফাপাড়া বটতলা মোড় এলাকায় আনুষ্ঠানিকভাবে ওই সহায়তার অর্থ তুলে দেয়া হয়।
প্রধান শিক্ষক মো.শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ। অ্যাডভোকেট রাশিদুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে ফাউন্ডেশনের উপদেষ্টা আমিরুল ইসলাম মাষ্টার ও জাহিদুল ইসলাম,সমাজসেবী ময়েন উদ্দিন,সোরওয়ার্দী হোসেন, গুরুদাসপুর যুববন্ধু সংগঠনের সভাপতি রুবেল আলী প্রমূখ বক্তব্য রাখেন ।
অনুষ্ঠান চলাকালে আমেরিকা থেকে ভার্চুয়ালী বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. রাশিদুল ইসলাম। এসময় মেধাবী শিক্ষার্থী,ধর্মীয় প্রতিষ্ঠানসহ দুস্থ অসহায়দের পর্যায়ক্রমে আরো আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আমেরিকা প্রবাসী রাশিদুল ইসলাম ও তার স্ত্রী নিলুফার ইয়াসমিন নিলু এলাকার কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করে আসছিলেন। এখন তারা বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করছেন। উপকারভোগীরা রাশিদ-নিলু ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ৭:০৫ অপরাহ্ণ | শুক্রবার, ১১ জুলাই ২০২৫
gurudaspurbarta.com | MD. Faruk Hossain
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||