ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
ভ্যাপসা গরম-তীব্র লোডসেডিংয়ে বেড়েছে তালপাখার দাম ও কদর গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪ গুরুদাসপুরে বিদেশে পাঠানোর নামে প্রতারনা ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গুরুদাসপুরে স্কুল মাঠে কাদা-জল বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা সমাবেশ বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা সিন্ডিকেটের কবজায় পাটের বাজার, দাম বিপর্যয়ে চাষীদের ক্ষোভ শঙ্কিত জীবন-অনিরাপদ ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলাঞ্চলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ
Advertise with us

গুরুদাসপুরে বিশেষ নামাজে কাঁদলেন মুসল্লীরা শ্রষ্ঠার কাছে চাইলেন বৃষ্টি

সাজেদুর রহমান সাজ্জাদ
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪   ২২৯ বার পঠিত
গুরুদাসপুরে বিশেষ নামাজে কাঁদলেন মুসল্লীরা শ্রষ্ঠার কাছে চাইলেন বৃষ্টি

নাটোরের গুরুদাসপুরে গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ,অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে ইসতিসকার নামাজ আদায় করেছেন এলাকাবাসী। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত এ বিশেষ নামাজে এলাকার দুই শতাধীক মুসল্লী অংশ নেন।
নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচন্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লার কাছে বিশেষ মোনাজাত করা হয়েছে। নামাজের ইমামতি ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন-দারুল উলুম সরদার আব্দুল হামিদ মাদরাসার খতিব হাফেজ মুফতি মওলানা ইয়াছিন আলী।
মুফতি ইয়াছিন আলী বলেন, মহামারি বা দুর্যোগ বিশেষ করে অনাবৃষ্টি প্রচন্ড তাপপ্রবাহ থেকে বাঁচতে আল্লার রহমতের আশায় ইসতিসকার নামাজে আদায় করা হয়। ‘ইসতিসকা’ আরবি শব্দ যার বাংলা অর্থ পানি প্রার্থনা করা। কোনো আজান বা ইকামত ছাড়া জামায়াতের সঙ্গে এ নফল নামাজ আদায় করতে হয়। নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করা হয়েছে।
তিনি আরো বলেন,হাদিস শরিফে বর্ণিত আছে-রাসুলুল্লাহ (সা.) বৃষ্টি প্রার্থনার সময় বলতেন, ‘হে আল্লাহ! তুমি তোমার বান্দাদের এবং তোমার পশু পাখিদের পানি দান করো। আর তাদের প্রতি তোমার রহমত বর্ষণ করো এবং তোমার মৃত জমিনকে জীবিত করো।’
নামাজে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, দীর্ঘদিন ধরে গুরুদাসপুরে বৃষ্টি নেই। তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ। আল্লাহ যেন বৃষ্টির মাধ্যমে এ অবস্থা থেকে সবাইকে পরিত্রাণ করেন এটাই প্রার্থনা।
আয়োজকদের পক্ষে ইমান হাসাইন পিন্টু জানান,প্রচন্ড তাপ প্রবাহ থেকে বাঁচতে আল্লাহর রহমত কামনায় এ বিশেষ নামাজের আয়োজন করা হয়েছিলো। এর আগে মাইকিং করে সর্বসাধারণকে নামাজে অংশ গ্রহণের অনুরোধ জানানো হয়।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa