বুধবার ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

নন্দকুঁজা নদীর দখল-দুষণ বন্ধের দাবীতে মানববন্ধন

সাজেদুর রহমান সাজ্জাদ

২৯ মে ২০২৫ ২:১৩ অপরাহ্ণ

নন্দকুঁজা নদীর দখল-দুষণ বন্ধের দাবীতে মানববন্ধন

নাটোরের গুরুদাসপুর উপজেলার বুক চিরে বয়ে যাওয়া এক সময়ের ¯্রােতসীনি নন্দকুঁজা নদী অবৈধ দখল-দুষণের কারণে অস্তিত্ব সংকটে। দখল-দুষণ বন্ধ করে নদী বাঁচাতে শহরের চাঁচকৈড়ে বিভিন্ন দাবি তুলে ধরে মানববন্ধন করেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৯মে) সকাল সাড়ে ১০ টায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


নদী তীরে আইনজীবি রাশিদুল ইসলামের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা নদী রক্ষা কমিটির সভাপতি মজিবুর রহমান মজনু, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, ডা. মোহাম্মদ আলী, ইমাম হোসাইন পিন্টু, রাফিউল আলম, রাকিবুল ইসলাম, রাকিবুর রহমান রাজা প্রমুখ।
বক্তারা বলেন, নন্দকুঁজাকে বাঁচাতে দখল ও দূষণ মুক্ত করতে হবে। নদীর পাড় পরিচ্ছন্ন রাখতে হবে। পদ্মার শাখা নদী নন্দকুঁজার উৎসমুখ রাজশাহীর চারঘাটে স্লুইসগেট অপসারণ করতে হবে। নাব্যতা ফেরাতে খনন ও পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। শহরের ময়লা আবর্জনা নদীতে না ফেলে নির্দিষ্ট স্থানে ডাম্পিং স্টেশন স্থাপনের দাবিও জানান বক্তারা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফাহমিদা আফরোজ বলেন, নদীকে প্রানবন্ত করতে,একে বাঁচাতে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। জায়গা প্রাপ্তি সাপেক্ষে পৌর ও হাট-বাজারের ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে দ্রুত ডাম্পিং স্টেশন স্থাপন করা হবে। ইতিমধ্যে নদী সংলগ্ন জিয়া খালটি রক্ষার উদ্যোগ নেয়া হয়েছে।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ২:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com