শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিক গুণাবলি বিকাশের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নাটোরের গুরুদাসপুরে ৬ষ্ঠ স্কাউট সমাবেশের শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা স্কাউটসের আয়োজনে শুক্রবার (১০ অক্টোবর) বেলা ৩ টায় ধারাবারিষা উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা বেলুন উড়িয়ে এ সমাবেশের উদ্বোধন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।
৫ দিনব্যাপি এ স্কাউট সমাবেশে উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭০ জন শিক্ষার্থী, ৩০ জন স্বেচ্ছাসেবক ও ৩০ জন ইউনিট লিডার অংশ গ্রহণ করছেন। তারা সেন্ট্রাল ইভেন্ট ও স্কাউট কার্যক্রমে অংশগ্রহণ করছে। সমাবেশে অংশগ্রহণকারীরা নতুন নতুন বিষয় শিখবে এবং হাতে-কলমে তা প্রয়োগের সুযোগ পাবে।


‘স্কাউটিং করি স্বদেশ গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার,ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শের আলোম,গুরুদাসপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু,শহীদ মবিদুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী,নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী, স্কাউট লিডার গোলাম মোস্তফা ভুলু,উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক ক্রীড়াবিদ মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ১৯০৭ সালে ইংল্যান্ডের ব্রাউনসি দ্বীপে ২০ জন বালককে নিয়ে পরীক্ষামূলক ক্যাম্পের মাধ্যমে বিশ্বব্যাপী স্কাউট আন্দোলনের সূচনা করেন লর্ড ব্যাডেন পাওয়েল। মানবতার সেবাকে ব্রত হিসেবে গ্রহণ করে স্কাউট আন্দোলন আজ সারা বিশ্বে বিস্তৃত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ কিংবা অসহায় মানুষের পাশে দাঁড়াতে স্কাউটরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
বক্তারা আরও বলেন, সমাবেশে অংশগ্রহণকারী স্কাউট দল, রোভার স্কাউট ও লিডাররা এখান থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতে দেশ গড়ার কাজে কাজে লাগাবে।# ১০-১০-২০২৬
গুরুদাসপুর-নাটোর।

 

SHARE NOW