ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
ভ্যাপসা গরম-তীব্র লোডসেডিংয়ে বেড়েছে তালপাখার দাম ও কদর গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪ গুরুদাসপুরে বিদেশে পাঠানোর নামে প্রতারনা ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গুরুদাসপুরে স্কুল মাঠে কাদা-জল বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা সমাবেশ বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা সিন্ডিকেটের কবজায় পাটের বাজার, দাম বিপর্যয়ে চাষীদের ক্ষোভ শঙ্কিত জীবন-অনিরাপদ ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলাঞ্চলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ
Advertise with us

গুরুদাসপুরে রাস্তা পাকাকরনের দাবি এলাকাবাসীর

আশ্বাসেই পার ৫০ বছর

সাজেদুর রহমান সাজ্জাদ
শুক্রবার, ১১ জুলাই ২০২৫   ২০০ বার পঠিত
আশ্বাসেই পার ৫০ বছর

দীর্ঘ ৫০ বছরেও পাকাকরণ হয়নি নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী চরাপাড়া গ্রামীণ রাস্তা। সামান্য বৃষ্টি হলেই জমে যায় পানি। কর্দমাক্ত রাস্তায় যানচলাচল দূরের কথা হেঁটেও চলাচল করতে বিপাকে পরতে হয় এলাকাবাসীর। শুক্রবার বেলা ৩ টায় ওই রাস্তা পাকা করনের দাবীতে মানববন্ধন করেছে গ্রামের অন্তত ২শ নারী-পুরুষ শিশু।
জানা গেছে, বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী চরাপাড়া নদীর উত্তর পাড় থেকে মাসুদ মোল্লার বাড়ী পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের এমন বেহাল অবস্থা। ওই পাড়ার অন্তত ২ হাজার অধিবাসীর বসবাস হলেও পাকাকরণের আশ্বাসই শুনতে হয়েছে তাদের। কিন্তু আশ্বাস আলোর মুখ দেখেনি ৫০ বছরেও। ফলে সামান্য বৃষ্টি হলে কাদাজলে দুর্ভোগে পরতে হয় স্কুলগামী শিশু,পরিবহন শ্রমিক,চাষী,কৃষি শ্রমিক ও উৎপাদিত ফসল ঘরে তোলা নিয়ে।
এ পাড়ার ভ্যানচালক মানিক শেখ বলেন, সামান্য বৃষ্টিতে রাস্তায় কাদা-পানি জমে। ভ্যানের চাকা ঘোরে না। উপার্জনও থাকে বন্ধ। এসময় ছেলে মেয়ে নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করতে হয়।
ষাটোর্ধ আনোয়ার হোসেন বলেন, নির্বাচন এলে প্রার্থীরা এ রাস্তাটি পাকাকরণের প্রতিশ্রুতি দেন। নির্বাচন চলে গেলে আর তাদের দেখা পাওয়া যায় না। রাস্তার কাদার কারনে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারিনা। মরার আগে রাস্তাটি পাকা দেখে যেতে চান তিনি।
ইয়ারজান বেগম বলেন, রাস্তার কাদাজলের কারনে শিশুরা স্কুলে যেতে চায়না,গেলেও সময়মতো স্কুলে পৌছাতে পারেনা। অনেক সময় পা পিছলে কাদায় পড়ে গিয়ে বইখাতা,কাপড়চোপড় নষ্ট করে বাসায় ফেলে।
বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন,জনগুরুত্বপুর্ন,অবহেলীত ওই রাস্তা এবং এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। আশা করছি দ্রুতই রাস্তাটি পাকা করণ হবে।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa