ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

গুরুদাসপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

সাজেদুর রহমান সাজ্জাদ
শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫   ২৫১ বার পঠিত
গুরুদাসপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

‎নাটোরের গুরুদাসপুরে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা’৯৩ এর আয়োজনে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। উপজেলার ১৯৯৩ সালে এসএসসি পাশ করা বন্ধুদের সমন্বয়ে গড়ে তোলা ওই সংগঠনের বন্ধুদের সন্তানদের ওই পুরস্কারের জন্য মনোনীত করা হয়।


‎শুক্রবার (৮ আগষ্ট) দুপুরে গুরুদাসপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ৯ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদাণ করে সম্মাননা জানানো হয়।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম মিঠু। অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর সবুজ বিশ্বাস লালন,জনতা ব্যাংক নাটোর শাখার ব্যবস্থাপক আমিনুল হক,উপলশহর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,গুরুদাসপুর বার্তার সম্পাদক শিক্ষাবীদ সাজেদুর রহমান সাজ্জাদ,শিক্ষক মিজানুর রহমান শাহাদৎ ও শহিদুল ইসলাম, বন কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম, ব্যবসায়ী বুলবুল আহম্মেদ মিল্টন প্রমুখ।
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ গড়তে শিক্ষার্থীদের মেধা ও শৃজনশীলতাকে উৎসাহিত করতে এমন আয়োজন। স্ক্রেষ্টপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করবে এবং ভালো ফলাফলের আগ্রহ বাড়াবে। এবছর ক্ষুদ্র পরিসরে এমন আয়োজন হলেও আগামীতে বড় পরিসরে মানবিক ও সেবামুলক কার্যক্রম পরিচালিত হবে।
‎পুরস্কার গ্রহণকারী শিক্ষার্থী শেখ তানজিম ইসলাম জানান, এই সম্মাননা তাদের নতুন করে আত্মবিশ্বাস দিয়েছে। আগামীতে আরও ভালো কিছু করার জন্য এটি বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। ‎অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa