নাটোরের গুরুদাসপুরে দুই দিন ব্যাপী আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের ইউনিয়ন পর্যায়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ হয়েছে। বুধবার একযোগে উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভায় ওই প্রতিযোগীতা শুরু হয়। প্রথম দিন ক্রিড়া ও পরদিন বৃহস্পতিবার ছিলো সমাপনি ও পুরস্কার বিতরন।
জানাগেছে, বুধবার (৮ ফেব্রুয়ারী) বিকাল ১০ টায় চাঁচকৈড় খলিফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন।
পরদিন সহকারী শিক্ষা অফিসার শাহাদৎ হোসেনের সভাপতিত্বে সমাপনি ও পুরস্কার বিতরন করেন উপজেলা শিক্ষা অফিসার খ.ম জাহাঙ্গীর হোসেন। এ সময় পৌরসদরের ১০টি বিদ্যালয়ের বাছাইকৃত প্রতিযোগী,শিক্ষক,অভিভাবক,সুধীজন,সাংবাদিক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তেব্যে উপজেলা চেয়ারম্যান আনোয়ারা হোসেন বলেন,‘আজকের শিশুরাই স্মাট বাংলাদেশ নির্মানে ভুমিকা রাখবে। তাদের মাধ্যমেই জাতীর পিতার স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটার বাংলাদেশ আরও বিকশিত হবে। তার জন্য প্রতিটি শিশুকে সুশিক্ষা ও প্রযুক্তির জ্ঞানার্জন করতে হবে। শিশুদের আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তিতে পরিনত করতে শিক্ষক অভিভাবকদের আরও মনোযোগী হতে হবে।’
প্রতিযোগীতায় প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা ক ও খ বিভাগে বিভক্ত হয়ে ২২টি বিষয়ে অংশ গ্রহন করে। প্রতিটি বিষয়ের বিজয়ী প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী বিজয়ীদের হাতে পুরস্কৃত করা হয়। তবে প্রথমস্থান লাভকারী উপজেলা পর্যায়ে অংশ নেয়ার সুযোগ পাবে।
বাংলাদেশ সময়: ৫:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩
gurudaspurbarta.com | MD. Faruk Hossain
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||