‘খেলাধুলায় বাড়বে বল,মাদক ছেড়ে খেলতে চল’-প্রতিপাদ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও নাটোর জেলা প্রশাসনের আয়োজনে একদিনের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৯ নভেম্বর) গুরুদাসপুর উপজেলার খুবজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী ওই প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
জানাগেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও নাটোর জেলা প্রশাসনের আয়োজনে মাদক বিরোধী ফুটবল খেলায় নাটোরের নর্থ বেঙ্গল ফুটবল একাডেমী গোপালপুর,লালপুর ও গুরুদাসপুর উপজেলা ফুটবল একাদশ অংশ গ্রহণ করে। এতে ১-০ গোলের ব্যবধানে গুরুদাসপুর উপজেলা ফুটবল একাদশ নর্থ বেঙ্গল ফুটবল একাডেমী গোপালপুর,লালপুর একাদশকে পরাজিত করে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফর রহমানের সভাপতিত্বে খেলা শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মেঘনাথ দাস,অফিসার ইনচার্জ(ওসি)গোলাম সারওয়ার হোসেন,জেলা ক্রিড়া কর্মকর্তা তারিকুল ইসলাম, সমাজ সেবক সরদার হাসানুজ্জামান,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম বিপ্লব, ক্রিড়া সংগঠক মিজানুর রহমান প্রমুখ।
সন্ধ্যায় খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেয়া হয়। এর আগে উপস্থিত দর্শকদের মাঝে মাদক বিরোধী লিফলেট ও কলম বিতরন করা হয়। মাঠের চারপাশে মাদক বিরোধী শ্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন খেলায় ভিন্নমাত্রা যোগ করে।
বাংলাদেশ সময়: ৬:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
gurudaspurbarta.com | MD. Faruk Hossain
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||