ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

সাকিব জানিয়ে দিলেন- গর্জনের এখনই সময়

ক্রীড়া প্রতিবেদক
সোমবার, ২৯ আগস্ট ২০২২   ৩০৯ বার পঠিত
সাকিব জানিয়ে দিলেন- গর্জনের এখনই সময়

মরুর বুকে এবারের ১৫তম এশিয়া কাপের পর্দা উঠেছে দুই দিন আগেই। তবে এখনো পর্যন্ত মাঠে গড়ায়নি বাংলাদেশের ম্যাচ। অবশ্য মঙ্গলবার (৩০ আগস্ট) রাত ৮টায় নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। আর প্রথম ম্যাচে মাঠে নামার আগে নতুন অধিনায়ক সাকিব আল হাসান জানালেন, এখনই সময় গর্জনের।

নিজেদের প্রথম ম্যাচ দেরিতে থাকায় দুবাই পৌঁছে কয়েকদিন সময় পেয়েছেন সাকিবরা নিজেদের প্রস্তুত করে নিতে। অনুশীলনে দেখা গিয়েছে চার-ছক্কার ফুলঝুরি। ধারণা করা হচ্ছে সাকিব-নাঈমরা যথেষ্ট অনুশীলন করেছেন নেটে যার প্রতিফলন মিলবে ম্যাচে। প্রথম ম্যাচের আগে আজ সোমবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে অধিনায়ক সাকিব জানালেন- এখনই সময় গর্জনের!

নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে সাকিব লিখেছেন, ‘গর্জনের সময় এখনই! মরুর বুকে এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানদের মুখোমুখি হতে প্রস্তুত টাইগাররা। মরুর বুকে এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে লড়াইয়ে প্রস্তুত টাইগাররা।’

এশিয়া কাপের বাংলাদেশের স্কোয়াড-

সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব (সহ অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, পারভেজ হোসেন ইমন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, এবাদত হোসেন ও তাসকিন আহমেদ।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa