ঢাকা
০৭ জুলাই ২০২৬
Advertise with us

গুরুদাসপুরে বিজয় দিবসে বিএনপি নেতার ব্যতিক্রমী শোভাযাত্রা

সাজেদুর রহমান সাজ্জাদ
সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪   ১৮৮ বার পঠিত
গুরুদাসপুরে বিজয় দিবসে বিএনপি নেতার ব্যতিক্রমী শোভাযাত্রা

মহান বিজয় দিবস উদযাপন ও নিজের জনপ্রিয়তা জানান দিতে বর্নাঢ্য বিজয় শোভাযাত্রা করেছে নাটোরের গুরুদাসপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ দুলাল সরকার। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে চাঁচকৈড় বাজারস্থ রসুন হাটা চত্তর থেকে ওই শোভাযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

আয়োজক সুত্র জানান,একটু ভিন্ন আঙ্গিকে মহান বিজয় দিবস উদযাপন করতে এমন বর্নাঢ্য আয়োজন। পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী,সমর্থকরা বাদ্যযন্ত্র ও ভুভুজিলা বাঁশির শব্দের তালে তালে,ব্যানার,ফেষ্টুন, দলীয় ও জাতীয় পতাকা হাতে শোভাযাত্রায় যোগ দেন। নেতা-কর্মীদের গালে দলীয় শ্লোগান,জাতীয় পতাকা ও বিজয় দিবসের আল্পনা শোভা পাচ্ছিলো। দীর্ঘসময় পর দলীয় এমন কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ দেখা গেছে। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে আনুষ্ঠানিকতার শেষ হয়।

আয়োজক ও গুরুদাসপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সরকার জানান,দীর্ঘ সময় স্বৈরাচারী সরকার তাদের কোন কর্মসূচী পালন করতে দেয়নি। রাষ্ট্রীয় ও দলীয় কর্মসূচী পালনের এমন সুযোগে নেতা-কর্মিরা স্বতস্ফুর্তভাবে আনন্দ শোভাযাত্রায় যোগ দিয়েছেন। বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,জিয়া মঞ্চসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নেতা নেতা-কর্মিরা রসুন হাট বটতলায় জড়ো হতে থাকে। এমন আয়োজন নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

পৌর বিএনপির সি.যুগ্মসম্পাদক মিলন মাহমুদের সঞ্চালনায় পথসভায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ দুলাল সরকার ছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির সি.সহসভাপতি নাজমুল করিম নজু। উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক এম.সময় হাসান,সদস্য ফারুক হোসেন, অন্যতম সদস্য জিয়াউল হক জিয়া প্রমুখ।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির অন্তত ১০ জন নেতা-কর্মী জানান,আসন্ন পৌরসভা নির্বাচনে দুলাল সরকার মেয়র প্রার্থী। নিজের জনপ্রিয়তার জানান দিতে তার সমর্থনে বিজয় শোভাযাত্রার নামে এমন দলীয় কর্মসুচী।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa