ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
ভ্যাপসা গরম-তীব্র লোডসেডিংয়ে বেড়েছে তালপাখার দাম ও কদর গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪ গুরুদাসপুরে বিদেশে পাঠানোর নামে প্রতারনা ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গুরুদাসপুরে স্কুল মাঠে কাদা-জল বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা সমাবেশ বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা সিন্ডিকেটের কবজায় পাটের বাজার, দাম বিপর্যয়ে চাষীদের ক্ষোভ শঙ্কিত জীবন-অনিরাপদ ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলাঞ্চলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ
Advertise with us

গুরুদাসপুরে ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

সাজেদুর রহমান সাজ্জাদ
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫   ২২৯ বার পঠিত
গুরুদাসপুরে ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

নাটোরের গুরুদাসপুর উপজেলায় কর্মরত প্রিন্ট-ইলেকট্রনিক্স উভয় মাধ্যমের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)ফাহমিদা আফরোজ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী)তাঁর কার্যালয়ে সকাল ১১ টার দিকে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় গুরুদাসপুরে কর্মরত অন্তত ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন চলনবিল প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের প্রতিনিধি আলী আক্কাছ, মডেল প্রেসক্লাবের সভাপতি ও ভোরের কাগজের প্রভাষক মাজেম আলী, রিপোটার্স ক্লাবের সভাপতি ও গুরুদাসপুর বার্তার সম্পাদক শিক্ষাবিদ সাজেদুর রহমান সাজ্জাদ, ইত্তেফাকের রাশিদুল ইসলাম,সমকালের নাজমুল হাসান প্রমুখ।

মতবিনিময় সভায় পুকুর খনন রোধ,বাল্য বিয়ে বন্ধ,মাদক নিয়ন্ত্রন,বাজার তদারকি,ভেজাল বিরোধী অভিযান,পোনা ও মা মাছ রক্ষায় বাদাই ও চায়না জালের ব্যবহার বন্ধ,পরিবেশ ও জীব-বৈচিত্র রক্ষায় উপজেলা কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করা হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নানা সমস্যার কথাও আলোচনায় উঠে আসে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের আলোচনা মনোযোগ দিয়ে শুনে গুরুদাসপুরের উন্নয়ন ও এলাকাবাসীর মঙ্গলে সবধরনের সহযোগীতার আস্বাস দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)ফাহমিদা আফরোজ আরো বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপুরক। সবার সম্মিলিত প্রচেষ্টায় গুরুদাসপুরকে সমৃদ্ধশালী উপজেলা হিসাবে গড়ে তোলা সম্ভব।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa